Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কাল তলব করল ইডি, সরেনের ভবিষ্যত নিয়ে ক্রমেই সংশয় বাড়ছে

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) হেমন্ত সরেনকে (Hemant Soren) আগামীকাল দেখা করতে বলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেলা সাড়ে ১১টায় তাঁকে ইডির রাঁচির অফিসে যেতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, মুখ্যমন্ত্রীকে পাঠানো

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কাল তলব করল ইডি, সরেনের ভবিষ্যত নিয়ে ক্রমেই সংশয় বাড়ছে

শেষ আপডেট: 2 November 2022 05:06

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) হেমন্ত সরেনকে (Hemant Soren) আগামীকাল দেখা করতে বলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেলা সাড়ে ১১টায় তাঁকে ইডির রাঁচির অফিসে যেতে বলা হয়েছে।

তাৎপর্যপূর্ণ হল, মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিসের কপি রাজ্য পুলিশের ডিজিকে পাঠিয়ে বলা হয়েছে ইডি অফিসের নিরাপত্তা জোরদার করতে। মুখ্যমন্ত্রীকে তলবের কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় সংস্থাটি। হালে ইডি, সিবিআই কোনও মুখ্যমন্ত্রীকে তলব করেনি।

হেমন্তকে ডাকা হয়েছে ঝাড়খণ্ডের খনি কেলেঙ্কারির তদন্তে। তাঁর বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্র ওই কেলেঙ্কারিতে ফেঁসে এখন জেল খাটছে। তার হেফাজত থেকে ৪২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

এদিকে হেমন্তের বিধায়ক পদের ভবিষ্যত নিয়েও সংশয় তৈরি হয়েছে। বিধায়ক হিসাবে তিনি লাভদায়ক কোম্পানির সঙ্গে যুক্ত। এই কারণে তাঁর বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর ভবিষ্যত এখন রাজ্যপালের হাতে। আবার রাজ্যপাল রমেশ ব্যস এই বিষয়ে সম্প্রতি মন্তব্য করেছেন, অল্প দিনেই ঝাড়খণ্ডে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটবে। সব মিলিয়ে কাল ইডি অফিসে যাওয়ার পর হেমন্তের ভবিষৎ কোন দিকে গড়ায় তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। অবশ্য, গতকাল নোটিস পাওয়ার পর সরেন স্পষ্ট করেননি কাল ইডির ডাকে সাড়া দেবেন কিনা।

দেশের কিছু রাজ্য ও জেলায় হিন্দুদেরও মিলতে পারে সংখ্যালঘু তকমা, ভেবে দেখছে কেন্দ্র


```