Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নিয়োগ মামলায় পার্থ ঘনিষ্ঠ ভজাকে তলব ইডির, এক দশকের সম্পত্তির হিসেব নিয়ে আসার নির্দেশ

নিয়োগ মামলায় এবার ইডির নজরে বেহালার তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা। বুধবার সকালে তাঁকে সটলেকের সিজিও কমপ্লেক্সেএ হাজির হওয়ার নোটিস পাঠিয়েছে ইডি।

নিয়োগ মামলায় পার্থ ঘনিষ্ঠ ভজাকে তলব ইডির, এক দশকের সম্পত্তির হিসেব নিয়ে আসার নির্দেশ

শেষ আপডেট: 20 December 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় এবার ইডির নজরে বেহালার তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা। বুধবার সকালে তাঁকে সটলেকের সিজিও কমপ্লেক্সেএ হাজির হওয়ার নোটিস পাঠিয়েছে ইডি।

সূত্রের দাবি ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা। তাঁকে মন্ত্রীর দলীয় এবং বাড়ির অফিসে নিয়মিত দেখা যেত।

ইডির ওই সূত্রের দাবি, নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত ছাত্রনেতা কুন্তল ঘোষ জেরায় জানিয়েছিলেন, ভজার মাধ্যমে মন্ত্রীর সঙ্গে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করতেন তিনি। মন্ত্রী পার্থ এবং কুন্তলের মিডলম্যান হিসেবে এই ভজা কাজ করতেন বলে চার্জশিটেও ইডির তরফে আগেই দাবি করা হয়েছে।

সূত্রের খবর, মন্ত্রী ঘনিষ্ঠ এই ভজাকে তাঁর গত এক দশকের সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের নথি নিয়ে এদিন হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে ভজাকে একাধিক বার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার তলব করল ইডি।

তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল ভজার। যদিও এ ব্যাপারে পার্থ ওরফে ভজার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```