Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অরূপ বিশ্বাসকে তলব করল ইডি, চিটফান্ডের ভূত জাগল ভোটের আগে!

দশ বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই। পরে তদন্তে নেমেছিল ইডিও। সেই তদন্ত মধ্যিখানে একটা বড় সময় যেন শীত ঘুমে চলে গেছিল। লোকসভা ভোটের আগে সেই মামলা ফের জেগে উঠল।

অরূপ বিশ্বাসকে তলব করল ইডি, চিটফান্ডের ভূত জাগল ভোটের আগে!

শেষ আপডেট: 28 February 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই। পরে তদন্তে নেমেছিল ইডিও। সেই তদন্ত মধ্যিখানে একটা বড় সময় যেন শীত ঘুমে চলে গেছিল। লোকসভা ভোটের আগে সেই মামলা ফের জেগে উঠল। কদিন আগে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির অফিসাররা। এবার চিটফান্ড তদন্তের সূত্রে তলব করা হল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে।

অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব বলে জানা গেছে।

অরূপ দক্ষিণ কলকাতার নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত। ববি হাকিমের মতই অরূপ বিশ্বাস দিদির ইনার সার্কেলে অন্যতম মুখ বলে শাসক দলের ভিতরে ও বাইরে ধারণা। তাই অরূপকে ইডি তলব করার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

বাংলায় শাসক দলের বিরুদ্ধে একটা সময়ে বিজেপির প্রধান হাতিয়ার ছিল চিটফান্ড দুর্নীতির অভিযোগ। ইদানীং তার মুখ ঘুরে গিয়েছে নিয়োগ দুর্নীতির বিষয়আশয়ে। সেদিক থেকে হঠাৎ চিটফান্ড তদন্ত মাথা তোলায় বিষ্ময় তৈরি হয়েছে বইকি।

সেবি-র অনুমতি ছাড়াই লগ্নিকারীদের থেকে ১,৯১৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’ সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং। আর্থিক তছরুপের অভিযোগে ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে কেডি সিংকে গ্রেফতার করে ইডি।

সূত্রের খবর, কেডির সঙ্গে মুকুলের ঘনিষ্ঠতা ছিল। জেরায় তদন্তকারীদের কাছে মুকুলের কথাও বলেছিলেন কেডি। সেই সূত্রেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে সম্প্রতি সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি মুকুল। গত সপ্তাহে তাঁর বাড়িতে গিয়ে জেরা করে আসেন তদন্তকারীরা। এবার তলব করা হল মন্ত্রী অরূপকে।

সূত্রের খবর, মন্ত্রী হিসেবে নয়, চিটফান্ড মামলায় অরূপকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তলব করা হয়েছে। ইডি সূত্রের দাবি, অ্যালকেমিস্টের অ্যাকাউন্ট থেকে কোটি টাকা লেনদেনের তথ্য এসে পৌঁছেছে তদন্তকারীদের হাতে। সেই সূত্রেই তলব করা হয়েছে মন্ত্রীকে।


```