Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাধিকবার তলবে যাননি, ফের শাহজাহানের ভাই সিরাজকে ডেকে পাঠাল ইডি

সিরাজউদ্দিনের সঙ্গে শেখ শাহজাহানের আরও কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ট ব্যবসায়ীদেরও হাজিরা দিতে বলেছে ইডি।

একাধিকবার তলবে যাননি, ফের শাহজাহানের ভাই সিরাজকে ডেকে পাঠাল ইডি

শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখকে ফের সিজিও কমপ্লেক্সে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

শেষ আপডেট: 10 May 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো:  একাধিকবার ইডি তলব করলেও সাড়া দেননি শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখ। এবার তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিরাজউদ্দিনের সঙ্গে শেখ শাহজাহানের আরও কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ট ব্যবসায়ীদেরও হাজিরা দিতে বলেছে ইডি।

সন্দেশখালিকাণ্ডের পরই শাহজাহানের ভাই সিরাজুদ্দিন শেখের নাম শিরোনামে উঠে আসে। একাধিকবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়ান সিরাজউদ্দিন। দু’সপ্তাহ আগে সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তদন্তকারীদের আশঙ্কা, তদন্ত থেকে বাঁচতে বিদেশে পালানোর চেষ্টা করে থাকতে পারেন সিরাজউদ্দিন। তাই তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে কারণে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে সিরাজউদ্দিনের ছবি এবং তাঁর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে সতর্ক করা হয়েছে।

শাহজাহানের ভাই সিরাজউদ্দিন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। এলাকায় তাঁর ক্লিনিকও ছিল। কিন্তু সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ‘ফেরার’। তাঁকে একাধিক তলব করেও সাড়া পায়নি ইডি, সিবিআই। এমনকী গত ১ মে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় শাহজাহানদের বাড়ির সামনে যান সিবিআইয়ের একটি দল। সিরাজের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন তদন্তকারীরা। কিন্তু কোনও সাড়া মেলেনি। তালাবন্ধ বাড়ির বাইরে নোটিস সেঁটে দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। 

শাহজাহান এবং তাঁর আরেক ভাই আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে ইডির তদন্তকারীদের হাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে শাহজাহানের ব্যাঙ্কের নথি, জমি লিজের কাগজপওত্র খতিয়ে দেখতে শুরু করেছে ইডি। আর সেই তথ্য থেকেই শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এবং তাঁর শাগরেদ শিবুর হাজরার সন্দেশখালির বিশাল এলাকা জুড়ে জমি জালিয়াতির নানান বিষয় জানতে পেরেছেন তদন্তকারীরা। সেইসমস্ত রহস্যের কিনারা করতেই সিরাজউদ্দিনকে জেরা করতে চায় ইডির আধিকারিকরা। শুধু সিরাজউদ্দিন নয়, শিবুর হাজরার বেশ কয়েকজন আত্মীয়কেও ডেকে পাঠিয়েছে ইডি।  

ইডি সূত্রের খবর, সন্দেশখালির সরবেড়িয়া, ধামাখালি সহ বেশ কিছু এলাকায় আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নাম ব্যবহার করে জমির লিজ নিতেন শাহজাহান। সেই সব ব্যক্তিদের নামেই জমির বিপুল লেনদেন চালাতেন প্রাক্তন তৃণমূল নেতা। সামগ্রিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সিরাজউদ্দিনকে একাধিকবার তলব করে চলেছেন ইডি কর্তারা।


```