Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তপ্ত সন্দেশখালি, ৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ শাহজাহান! তৃতীয়বার তলব ইডির

‘নিঁখোজ’ তৃণমূলের নেতাকে ফের তলব করল ইডি। এর আগে দুবার তলব করলেও সাড়া দেননি তিনি।

উত্তপ্ত সন্দেশখালি, ৩৫ দিন ধরে ‘নিখোঁজ’ শাহজাহান! তৃতীয়বার তলব ইডির

শেষ আপডেট: 9 February 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো: ৩৫ দিন ধরে বেপাত্তা শাহজাহান শেখ। এদিকে গত দু’দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। বৃহস্পতিবার সকাল থেকে ক্ষোভের আগুনে জ্বলছে গোটা সন্দেশখালি গ্রাম। শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবিতে সন্দেশখালির রাস্তায় নেমে এসেছেন গ্রামের হাজার হাজার মহিলা। সেই আবহে ‘নিঁখোজ’ তৃণমূলের নেতাকে ফের তলব করল ইডি। এর আগে দুবার তলব করলেও সাড়া দেননি তিনি। আগামী সপ্তাহে ফের তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রেশন বণ্টনে ‘দুর্নীতি’র অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। এরপর থেকেই নিখোঁজ তৃণমূল। যদিও ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান। কিন্তু ৩৫ দিন ধরে পুলিশ তাঁর নাগাল পাচ্ছে না। হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল, সন্দেশখালির তৃণমূল নেতার এই অন্তরালে থাকা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। শোনা গিয়েছে নানান বিরূপ মন্তব্যও।

 এর আগে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে শাহজাহানকে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। সেদিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা যায়নি শাহজাহান বা তাঁর কোনও প্রতিনিধিকে। এরপরে কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানান তিনি। 

সম্প্রতি তাঁকে ফের মেল পাঠিয়ে হাজিরার নির্দেশ দেয় ইডি। গত বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হলেও সেদিনও সাড়া দেননি তিনি। নিজে না গেলেও দ্বিতীয় তলবে ইডি দফতরে পৌঁছে গিয়েছিল শাহজাহানের আইনজীবী। তৃণমূলের ‘নিখোঁজ’ নেতার হাজিরার জন্য কিছুটা সময় চাইলেও ইডির আধিকারিকেরা কোনও কথা শোনেননি বলে দাবি করেন শাহজাহানের আইনজীবী।

 এরপর শুক্রবার শেখ শাহজাহানকে হাজিরার জন্য তৃতীয়বার নোটিস দিল ইডি। এবার কি শেষ পর্যন্ত হাজিরা দেবেন তিনি? সূত্রের খবর, এবারেও হাজিরা এড়ালে শাহজাহানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে।  

এদিকে শুক্রবার বাঁশ, লাঠিসোঁটা এবং ঝাঁটা নিয়ে কয়েকশা মহিলা জড়ো হন সন্দেশখালি থানার সামনে। সামিল হন পুরুষেরাও। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।


```