Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ED: শিবসেনার সঞ্জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, এদিকে ইডিকে অভিষেক হাজার পৃষ্ঠার নথি পাঠালেন

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্ত এজেন্সির (ED) অতিসক্রিয়তার বিরুদ্ধে এখন যৌথ ভাবে সরব দুই দল। তৃণমূল (TMC) ও শিবসেনা (Shiv Sena)। কদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শ্যালক শ্রীধর পতঙ্কারের সম্পত্তি বাজেয়াপ্ত

ED: শিবসেনার সঞ্জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, এদিকে ইডিকে অভিষেক হাজার পৃষ্ঠার নথি পাঠালেন

শেষ আপডেট: 5 April 2022 16:06

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্ত এজেন্সির (ED) অতিসক্রিয়তার বিরুদ্ধে এখন যৌথ ভাবে সরব দুই দল। তৃণমূল (TMC) ও শিবসেনা (Shiv Sena)। কদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শ্যালক শ্রীধর পতঙ্কারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। ১০৩৪ কোটি টাকার পাতরা চাওল জমি কেলেঙ্কারি মামলায় এর পর মঙ্গলবার শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) সম্পত্তিও বাজেয়াপ্ত করল ইডি (ED)।

দেশের পশ্চিম উপকূল যখন এ ঘটনায় তোলপাড়, তখন পূর্ব উপকূলের রাজ্য বাংলাও কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে আন্দোলিত। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে সমন পাঠিয়েছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে বগটুই ও ঝালদা কাণ্ড এবং এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই সঙ্গে ঘন ঘন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Narula) বার বার দিল্লিতে ডেকে পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

আরও পড়ুনঃ শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআইয়ের মুখোমুখি হতেই হল, পুলিশ তাঁকে নিয়ে এল নিজাম প্যালেসে

সূত্রের খবর, মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ই-মেল মারফত এক হাজার পৃষ্ঠার নথি পাঠিয়েছেন অভিষেক। এর আগে ইডি সূত্রে অভিযোগ করা হচ্ছিল, অভিষেকের কাছে নথি চেয়েও পাওয়া যায়নি। অভিষেক অবশ্য জানিয়েছিলেন, ইডি যা যা ডকুমেন্ট চাইবে তা সাধ্যমতো পাঠাবেন। তবে ইডির সঙ্গে এহেন সহযোগিতার সমান্তরালে তাদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণে বিরতি দিচ্ছেন না অভিষেক বা তৃণমূল। তাঁদের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হেনস্থা করতে বার বার দিল্লিতে তলব করা হচ্ছে। বস্তুত সেই কারণে ইডির এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক। এই মামলায় অভিষেকের আইনজীবী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল। আগামী সপ্তাহে মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

পর্যবেক্ষকদের অনেকের মতে, আপাত ভাবে সঞ্জয় রাউতদের ঘটনার সঙ্গে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার কোনও যোগ নেই। কিন্তু কাকতালীয় ভাবে নকশাটা একই রকম কিনা তা তাঁরা ঠাওর করার চেষ্টা করছেন। বিশেষ করে যে ভাবে একের পর এক উদ্ধব ঘনিষ্ঠ ব্যক্তি বা নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা নজরে পড়ার মতোই ঘটনা।

ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস ধরানোর পর মঙ্গলবার ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন শিবসেনা মুখপাত্র। ইডি যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার মধ্যে আলিবাগের একটি জমি ও মুম্বইয়ের দাদারের একটি ফ্ল্যাটও রয়েছে। তা নিয়ে সঞ্জয় রাউত এদিন বলেন, “প্রপার্টি বাজেয়াপ্ত করে কী বোঝাতে চাইছে? আমি কি বিজয় মালিয়া, নাকি মেহুল চোকসি? ছোট একটা ফ্ল্যাটে থাকি। যে টুকু টাকা পয়সা আমার রয়েছে তা কষ্টার্জিত অর্থ”।

রাউতের দাবি, মহারাষ্ট্রের সরকার ফেলতে চাইছে বিজেপি। সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়েছে। কদিন আগে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বিজেপির কয়েক জন নেতা। তাঁরা বলেছিলেন, শিবসেনা ছেড়ে তাঁকে বিজেপিতে যোগ দিতে। তা তিনি না করার পরই কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে উঠেছে। সঞ্জয় রাউত রাজ্যসভার সাংসদ। এ ব্যাপারে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর কাছেও অভিযোগ জানিয়েছেন সঞ্জয়।

আরও পড়ুনঃ আলিয়া কাণ্ডে নয়া মোড়, এবার উপাচার্যের কাছে রিপোর্ট তলব রাজ্যের

রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তা নয়, তৃণমূলনেত্রীর আরও বড় অভিযোগ হল, বিচারব্যবস্থার একাংশের উপরেও রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সমস্ত বিরোধী দলের নেতাকে চিঠি লিখে জোটবদ্ধ হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে তাতে সবার আগে খোলাখুলি সাড়া দিয়েছে শিবসেনা। শুধু তা নয়, তৃণমূল, আপ, এনসিপি, টিআরএসকে নিয়ে শিগগির একটি বৈঠক ডাকার চেষ্টাতেও নেমে পড়েছেন সঞ্জয় রাউতরা।


```