Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাতসকালে সল্টলেকে ঝাড়খণ্ডের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, কয়লা পাচারের নথি খুঁজছে ইডি

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Trafficking Case) শহরে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED Search)। শুক্রবার সকাল সকাল সল্টলেকের (Saltlake) এইচবি ব্লক এলাকায় ব্যবসায়ী অমিত আগরওয

সাতসকালে সল্টলেকে ঝাড়খণ্ডের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, কয়লা পাচারের নথি খুঁজছে ইডি

শেষ আপডেট: 4 November 2022 05:12

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার মামলায় (Coal Trafficking Case) শহরে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED Search)। শুক্রবার সকাল সকাল সল্টলেকের (Saltlake) এইচবি ব্লক এলাকায় ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এই ব্যবসায়ীর বাড়িতে গত এক বছরে তিন বার হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ইডি-র দাবি, ঝাড়খণ্ডের এই ব্যবসায়ীর সঙ্গে কয়লা পাচার কাণ্ডের যোগ রয়েছে। তাঁর কাছে কয়লা পাচার তথা অবৈধ খনি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে মত গোয়েন্দাদের। সেই সন্ধানেই বারবার এই তল্লাশি বলে মনে করা হচ্ছে।

শুধু ইডি নয়, বেশ কয়েক বছর আগে ঝাড়খণ্ডের এই ব্যবসায়ীর বাড়িতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর একটি দলও হানা দিয়েছিল।

শুক্রবার সকাল সাড়ে ৬টার পর ইডি-র ৫ সদস্যের একটি দল সল্টলেকের ওই বাড়ি আসে। তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলা আধিকারিকও। সকাল থেকে তাঁরা তল্লাশি চালাচ্ছেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

ইডি তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীর বাড়ির নীচে বিলাসবহুল একটি গাড়ি দেখতে পেয়েছে বলে খবর। বাড়ি, গাড়ি ও সম্পত্তির পরিমাণ দেখে প্রশ্ন উঠছে, তাঁর এত টাকার উৎস কোথায়? কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমেই ব্যবসায়ীর সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে কি না, খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

টুইটার পরিষেবা বসে গেল সাতসকালে, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পরে প্রথম বিপত্তি


```