Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করতে পারেন, এতটাই প্রভাবশালী শাহজাহান, জামিন বিরোধিতায় ইডি

শাহজাহানকে 'ব্লু আয়েড বয়, টক অব দ্য টাউন' বলে আদালতে দাবি করেছে ইডি।

১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করতে পারেন, এতটাই প্রভাবশালী শাহজাহান, জামিন বিরোধিতায় ইডি

শেষ আপডেট: 23 February 2024 18:45

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিকাণ্ডে মূল অভিযুক্ত। পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না। সেই শেখ শাহজাহান বারাসত আদালতে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন। সেই জামিন মামলায় আপাতত স্থগিতাদেশ দিল আদালত। 

ইডি শাহজাহানের জামিন আটকাতে বদ্ধপরিকর ছিল। এই মামলার শুনানিতে তাঁর আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে ইডির আইনজীবী দাবি করেছেন, শাহজাহান ‘ক্ষমতাবান’, ১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করে ফেলেন। তিনি রাজনৈতিক পদে রয়েছেন। এই প্রেক্ষিতে শাহজাহানকে 'ব্লু আইড বয়, টক অব দ্য টাউন' বলে আদালতে দাবি করেছে ইডি।

কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ এখানেই শেষ নয়। তাঁরা আদালতে এও জানিয়েছে, খুনের মামলা রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তার পরেও গ্রেফতার হননি তিনি। পাশাপাশি সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতেও পুলিশের তরফে তাঁকে ফেরার ঘোষণা করা হয়েছে। ইডির বক্তব্য, এই অবস্থায় তাঁকে যদি আগাম জামিন দেওয়া হয়, তাহলে তিনি লন্ডন পালিয়ে যেতে পারেন। তাহলে মামলাই ভেস্তে যাবে। 

গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের সময়ে শাহজাহান অনুগামীদের হামলায় আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। এই ঘটনায় আধিকারিকদের দায়ের করা মামলায় আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান। আগামী ২৬ ফেব্রুয়ারি বারাসত আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

শাহজাহানকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কলকাতা হাইকোর্টও। প্রধান বিচারপতি সন্দেশখালিকাণ্ডে ইডি, সিবিআইকে যুক্ত করে মন্তব্য করেন, “ওই ব্যক্তির (পড়ুন শাহজাহান শেখ) বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ইডির অফিসারদের উপর হামলার অভিযোগও রয়েছে। অথচ রাজ্য পুলিশ এখনও তাঁকে আটক করতে পারেনি। এটা আশ্চর্যের বিষয়, যে ব্যক্তি গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে”। ইডিরও একই প্রশ্ন। আদালতে তাঁদের সওয়াল, দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন শাহজাহান?


```