Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়কেরও বহু ফ্ল্যাট, সব ঠিকানায় পৌঁছে গেছে ইডি

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সন্দেহ আরও গভীর।

জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়কেরও বহু ফ্ল্যাট, সব ঠিকানায় পৌঁছে গেছে ইডি

শেষ আপডেট: 26 October 2023 10:48

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রীর আপ্ত সহায়ক কোনও আইএএস অফিসার হন না। ডব্লিউবিসিএস ক্যাডারও নন। অর্থাৎ তাঁদের বেতন আহামরি খুব বেশি নয়। কিন্তু এহেন আপ্ত সহায়কের যদি খাস কলকাতায় তিন তিনটে ফ্ল্যাট থাকে, এবং আর্থিক শ্রীবৃদ্ধি খুব দ্রুত হয়, তাহলে পড়শির কৌতূহল তো হবেই। 

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সন্দেহ আরও গভীর। তাঁদের সন্দেহ, রেশন কেলেঙ্কারিতে ওতোপ্রত ভাবে যোগ ছিল অমিত দের। ধৃত রেশন ডিলার বাকিবুর রহমানের সঙ্গেও তাঁর তালমিল ছিল। 

বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত খবর, দুটি ফ্ল্যাটেই তালাবন্ধ ছিল, তাই ইডির গোয়েন্দারা ঢুকতে পারেনি। অমিত দের একটি ফ্ল্যাট বিবেকানন্দ রোড এলাকাতেও রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অমিত দেরও নাগাল পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। 

জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়কের সব ঠিকানাতেই এদিন সকালে পৌঁছে গিয়েছে ইডির টিম। সেই সঙ্গে জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়িতেও তল্লাশি ও জেরা চলছে। তা ছাড়া বেলেঘাটা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশিতে নেমেছেন ইডি অফিসাররা। 

বৃহস্পতিবার মোট ৮টি ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে। এজন্য প্রায় ৫০ জনের একটি টিম নামিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। দুর্গা পুজোর আগে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিভিন্ন পুরসভা ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। পুজোর পর ফের জোরকদমে তল্লাশি শুরু হয়ে গেল। 

বস্তুত পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতির খোঁজ পায় ইডি। পুজোর আগেই গ্রেফতার করা হয় নদিয়ার চালকলের মালিক বাকিবুর রহমানকে। 
বাকিবুর যে সময়ে রেশন দুর্নীতি থেকে অর্থ উপার্জন করেছে, সেই সময়ে জ্যোতিপ্রিয়ই ছিলেন খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয়র সঙ্গে বাকিবুরকে বহুবার দেখা গিয়েছে বলে বিরোধীদের দাবি। এহেন পরিস্থিতিতে জ্যোতিপ্রিয় ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অনিবার্যই ছিল। শুধু পুজো শেষ হওয়ার অপেক্ষা ছিল মাত্র। যা শুরু হয়ে গেল দ্বাদশীর দিন থেকে।


```