Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যজুড়ে ফের ইডি হানা, সকাল সকাল আধিকারিকরা পৌঁছে গেলেন কলকাতা-বৈদ্যবাটি ও ঘুসুড়িতে

মঙ্গলবার ভোরে বেলুড় থানার ঘুসুড়িতে ইডির হানায় শোরগোল পড়ে। মঙ্গলবার প্রায় একইসময়ে বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় ইডির তদন্তকারী একটি দল।

রাজ্যজুড়ে ফের ইডি হানা, সকাল সকাল আধিকারিকরা পৌঁছে গেলেন কলকাতা-বৈদ্যবাটি ও ঘুসুড়িতে

শেষ আপডেট: 17 December 2024 11:38

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সাত সকালে রাজ্যে ফের ইডি হানা। কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এদিন হানা দেন ইডি আধিকারিকরা।

এদিন ভোরে বেলুড় থানার ঘুসুড়িতে ইডির হানায় শোরগোল পড়ে। ঘুসুড়ির গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে  তিন-চার জন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। সকালেই রাসমণি অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ঘরের ভেতর কোনও আবাসিককেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবাসনের একটি ফ্ল্যাটের বাসিন্দা কৈলাস সরাফ। তিনি কয়লার ব্যবসায়ী বলে জানা গেছে।

আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার সহযোগী হিসেবে কৈলাশ কাজ করত বলে জানা গেছে। এদিন সকালে তাঁর ফ্ল্যাটে ইডি অভিযান শুরু করতেই শোরগোল পড়ে যায় ওই আবাসনে। কী কারণে হানা দিলেন ইডি আধিকারিকরা তা নিয়ে শুরু হয় জল্পনা। 

মঙ্গলবার প্রায় একইসময়ে বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারিক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারী দলটি। জানা গেছে শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক। কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি। এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দফতর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা গেছে।

কলকাতার একাধিক জায়গাতেও এদিন হানা দেয় ইডি। শহরের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালায়।  


```