Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আরামবাগের ৫ জায়গায় ইডি হানা, শেয়ারে টাকা খাটানোর নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

অভিযোগের ভিত্তিতে সংস্থার প্রধান কর্ণধার জিয়াজুর রহমানকে কটক থেকে বছর দেড়েক আগে গ্রেফতার করা হয়। সেই মামলারই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরামবাগের ৫ জায়গায় ইডি হানা, শেয়ারে টাকা খাটানোর নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

ইডির হানা চলছে

শেষ আপডেট: 22 May 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শেয়ারে টাকা খাটিয়ে লভ্যাংশ দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা। আরামবাগে এক যোগে পাঁচ জায়গায় অভিযান চালাল ইডি।

আরামবাগের এলএফএস ব্রোকিং নামে একটি শেয়ার ব্রোকিং সংস্থার মূল কর্ণধার জিয়াজুর রহমানের একটি রিসর্ট- সহ দিলীপ মাইতি, সাহিল সেখ, অলোক কুন্ডু ও সৌরভ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডির পাঁচটি দল। দিলীপ ওই সংস্থার একজন অন্যতম কর্ণধার। অভিযোগ,ওই সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে টাকা খাটিয়ে মুনাফা দেওয়া হবে বলে বহু মানুষের টাকা নিয়ে প্রতারিত করা হয়। যারা মুনাফার জন্য টাকা জমা দিয়েছিলেন তারা টাকা ফেরত পাননি। কিছুদিন আগে আরামবাগের ওই সংস্থার অফিসের পাঁচতলা থেকে এক ব্যক্তি নীচে পড়ে মারা যান। সেই মৃত্যুও রহস্যজনক ছিল বলে অভিযোগ।

দিলীপ সহ চারজনের বাড়িতে জিজ্ঞাসাবাদ ও তল্লাসি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আরামবাগের ওই সংস্থার অফিসটি অনেক দিন আগেই সিল করে দেওয়া হয়। সকালে ইডির গাড়ি কেন্দ্রীয় বাহিনী দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে।

প্রসঙ্গত,এলএফএসএ টাকা রেখে বহু মানুষ প্রতারিত হয়েছেন। তাদের অনেকে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই সংস্থার প্রধান কর্ণধার জিয়াজুর রহমানকে কটক থেকে বছর দেড়েক আগে গ্রেফতার করা হয়। সেই মামলারই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


```