Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবিসিকে নিশানা এবার ইডির, বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: বিবিসির (BBC) বিরুদ্ধে এবার বিদেশি মুদ্রা লেনদেনে (foreign exchange transactions) অনিয়মের অভিযোগে মামলা ঠুকল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে জানানো হয়েছে, তারা বিবিসির কাছে আরও কিছু নথিপত্র তলব করেছে। তলব করা হ

বিবিসিকে নিশানা এবার ইডির, বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের অভিযোগ

শেষ আপডেট: 13 April 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো: বিবিসির (BBC) বিরুদ্ধে এবার বিদেশি মুদ্রা লেনদেনে (foreign exchange transactions) অনিয়মের অভিযোগে মামলা ঠুকল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে জানানো হয়েছে, তারা বিবিসির কাছে আরও কিছু নথিপত্র তলব করেছে। তলব করা হয়েছে ওই সংস্থার কয়েকজন ভারতীয় পদাধিকারীকে। তাদের বয়ান লিপিবদ্ধ করা হবে।

গত ফেব্রুয়ারিতে বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। সরকারিভাবে সেই অভিযানকে রুটিন বলা হয়েছিল আয়কর দফতরের তরফে। আয়কর আধিকারিকদের ভাষায় যাকে বলা হয় সমীক্ষা বা সার্ভে।

এখন জানা যাচ্ছে, আয়কর অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মামলা ঠুকেছে ইডি। গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যে আয়কর অভিযানের সিদ্ধান্তে রাজনীতি চড়েছিল। বিবিসিও অভিযোগ করেছিল, অভিযানের নামে ঘণ্টার পর ঘণ্টা তাদের আধিকারিকদের আটকে রাখা হয়েছিল। তবে এতে তারা দমবে না। সাংবাদিকতায় সত্যান্বেষী ভূমিকা পালন করে যাবে।

ইডির অভিযোগ, বিবিসির ভারতীয় শাখা বিদেশ থেকে বিজ্ঞাপন এবং অন্যান্য খাতে রোজগার করা অর্থের আয়কর দেয়নি। সংস্থায় বিদেশি বিনিয়োগ নিয়েও অসচ্ছতা আছে। প্রসঙ্গত, বিবিসি ভারতে একটি পৃথক কোম্পানি হিসাবে কাজ করে। ব্রিটেনের মূল কোম্পানির সঙ্গে তাদের প্রত্যক্ষ আর্থিক সম্পর্ক নেই।

সিভিক ভলান্টিয়ার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতি মান্থার, টানলেন আনিস খান প্রসঙ্গও


```