Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডিক্যাল বুলেটিনের দিকে তীক্ষ্ণ নজর, সোমবারই বালুকে হেফাজতে নিতে চায় ইডি

ধৃত মন্ত্রীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণে সোমবার দুপুর ৩টেয় হাসপাতালে বসছে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের রিপোর্টের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন তদন্তকারীরা।

মেডিক্যাল বুলেটিনের দিকে তীক্ষ্ণ নজর, সোমবারই বালুকে হেফাজতে নিতে চায় ইডি

শেষ আপডেট: 30 October 2023 13:06

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। সিসিইউ থেকে ইতিমধ্যে কেবিনে স্থানান্তর করা হয়েছে তাঁকে। ধৃত মন্ত্রীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণে সোমবার দুপুর ৩টেয় হাসপাতালে বসছে মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের রিপোর্টের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, মেডিক্যাল বোর্ডের রিপোর্টে ইতিবাচক তথ্য এলে আজ অর্থাৎ সোমবার দুপুরে মন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। সঙ্গে সঙ্গে হেফাজতে নিতে পারেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার এক আধিকারিকের কথায়, “শিক্ষা দুর্নীতির থেকেও ভয়াবহ দুর্নীতি হয়েছে রেশনের ক্ষেত্রে। এখন পর্যন্ত পাওয়া তথ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। তাই মন্ত্রীকে জেরা অত্যন্ত জরুরি।”

রেশন দুর্নীতির তদন্তে নেমে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে চালকল মালিক বাকিবুর রহমানকে হেফাজতে নিয়েছিল ইডি। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সল্টলেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান তদন্তকারীরা। 

দফায় দফায় জেরা করা হয় মন্ত্রীকে। রাত ৩টে নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারীরা। পরের দিন অর্থাৎ শুক্রবার ধৃত মন্ত্রীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সেই সময় কোর্টরুমে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু। সংজ্ঞা হারান, বমিও করে ফেলেন। এরপরই পরিবারের দাবি মেনে কমান্ডো হাসপাতালের পরিবর্তে মন্ত্রীকে রাখা হয় বেসরকারি হাসপাতালে। শুক্রবার বিকেল থেকে সেখানেই চিকিৎসা চলছে মন্ত্রীর। ডায়াবেটিস সহ একাধিক অসুখ রয়েছে জ্যোতিপ্রিয়র। দফায় দফায় তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও রিপোর্টেই খারাপ কোনও খবর নেই। আগের চেয়ে মন্ত্রী অনেকখানি স্থিতিশীলও। সোমবার দুপুরে হাসপাতালে বসছে মেডিক্যাল বোর্ড। তাঁরাই মন্ত্রীর পরবর্তী চিকিৎসার বিষয়ে রিপোর্ট তৈরি করবেন।

সূত্রের খবর, সেই রিপোর্টের দিকে কড়া নজর রাখছেন তদন্তকারীরা। সোমবার দুপুরের পর মেডিক্যাল বোর্ডের রিপোর্টে ইতিবাচক তথ্য মিললেই ধৃত মন্ত্রীকে হেফাজতে নেওয়া হবে। তদন্তকারী সংস্থার এক আধিকারিকের কথায়, “সিসিইউ থেকে মন্ত্রীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর থেকেই তো বোঝা যাচ্ছে ওঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিক্যাল বোর্ডের চূড়ান্ত রিপোর্টের দিকে আমরা নজর রাখছি। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ।”


```