Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ-চক্র শিক্ষা, পুর দফতর হয়ে খাদ্যে? ব্যবসায়ী পুত্রর চাকরি পাওয়ার তদন্তে বেলেঘাটায় ইডি

বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন ইডির গোয়েন্দারা। ওই ব্যবসায়ীর ছেলে মাত্র তিন মাস আগে খাদ্য দফতরে চাকরিতে যোগ দিয়েছেন। 

নিয়োগ-চক্র শিক্ষা, পুর দফতর হয়ে খাদ্যে? ব্যবসায়ী পুত্রর চাকরি পাওয়ার তদন্তে বেলেঘাটায় ইডি

শেষ আপডেট: 26 October 2023 11:54

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ কাণ্ডে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সেই তদন্তে নেমে গোয়েন্দারা খোঁজ পান পুর নিয়োগ দুর্নীতির। পুজোর আগে সেই ঘটনায় অন্তত এক ডজন পুরসভায় বর্তমান কিংবা প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরকে জেরা করেন ইডি গোয়েন্দারা। তাঁদের বাড়িতে তল্লাশিও চলে। সেই সূত্রে খোঁজ পাওয়া যায় রেশন ডিলার তথা চালকল মালিক বাকিবুর রহমানের। তাকে গ্রেফতার করেছে ইডি। এবার বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন ইডির গোয়েন্দারা। ওই ব্যবসায়ীর ছেলে মাত্র তিন মাস আগে খাদ্য দফতরে চাকরিতে যোগ দিয়েছেন। 

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এ বছরের মধ্যে চার্জশিট পেশ করতে হবে ইডি ও সিবিআইকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশের পরই বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযান চলে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, তদন্তের গতি যত বাড়ছে ততই যেন তার পরিধি বেড়ে যাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডের সূত্রে জেরা করা হয়েছিল বাকিবুরকে। সেখান থেকে উঠে এসেছে রেশন দুর্নীতির কাণ্ড। এখন খাদ্য দফতরে নিয়োগের অভিযোগও পাওয়া যাচ্ছে। 

বেলেঘাটার যে ব্যবসায়ীর বাড়িতে এদিন ইডির গোয়েন্দারা তল্লাশি চালিয়েছেন, তাঁর নাম দেবাশিস দে। সকাল পৌনে ৭টা নাগাদ ইডির অফিসাররা তাঁর বাড়িতে পৌঁছে যান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেবাশিস দের বাড়ি বেলেঘাটার লতাফৎ হোসেন লেনে। তাঁর ছেলে রনিত দে তিন মাস আগে খাদ্য দফতরে চাকরি পেয়েছেন। রনিত আগে থিয়েটার-নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। এখন সরকারি চাকরি করেন। তবে তিনি অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তা এখনও প্রমাণিত নয়। সবটাই সন্দেহ। বাকিবুরের সঙ্গে দেবাশিসের ব্যবসায়িক সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র সঙ্গে দেবাশিস দে-র কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছেন ইডির অফিসাররা।


```