Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে ইডির মুখোমুখি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, জেরা চলছে রাঁচির অফিসে

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। একটু আগে রাঁচির ইডি অফিসে পৌঁছেছেন তিনি (ED interrogating Hemant Soren)। তাঁর আগে সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ। ইডি বিজেপির (BJP)

অবশেষে ইডির মুখোমুখি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, জেরা চলছে রাঁচির অফিসে

শেষ আপডেট: 17 November 2022 09:44

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। একটু আগে রাঁচির ইডি অফিসে পৌঁছেছেন তিনি (ED interrogating Hemant Soren)।

তাঁর আগে সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ। ইডি বিজেপির (BJP) সাজানো অভিযোগ নিয়ে তদন্ত করছে। একজন মুখ্যমন্ত্রীকে (Chief Minister) ডাকার আগে তাদের উচিত ছিল বিস্তারিত খোঁজখবর নেওয়ার।

ইডি হেমন্তকে ডেকেছে বেআইনিভাবে খনি খননের মামলায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ইডি বলেছে, হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। অথচ, ঝাড়খণ্ডে খনি থেকে আদায় হওয়া মোট রাজস্বের পরিমাণই হাজার কোটি নয়।

হিমন্তকে দু সপ্তাহ আগেই ডেকেছিল ইডি। সেবার শেষ মুহূর্তে অবস্থান বদল করে যাননি। যদিও দাবি করেছিলেন, ইডিকে ডরাই না।

তাঁর বক্তব্য, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে ইডি আমাকে গ্রেফতার করুক। তলব করার দরকার নেই। এই কথা বলে সেবার পাশের রাজ্য ছত্তীসগড়ের রায়পুরে চলে গিয়েছিলেন।

এরপর ইডি আজ তাঁকে দেখা করার নোটিস ধরায়। আজ গিয়েছেন হেমন্ত। রাঁচির ইডি অফিস ঘিরে রেখেছে পুলিশ ও আধা সেনা।

কিছুদিন আগে বেআইনিভাবে অর্থ লেনদেনের মামলায় হেমন্তের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করে ইডি। তাঁর হেফাজত থেকে ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। পঙ্কজের সঙ্গে হেমন্তের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে, দাবি তদন্তকারীদের।

গৃহবন্দি পর্বে পার্টি অফিসে থাকা চলে কি, প্রশ্ন কমিউনিস্ট নভলাখার মামলায়


```