Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের সক্রিয় ইডি, গরু পাচার মামলার তদন্তে হাওড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

এবার গরু পাচার মামলাতেও তৎপর ইডি।

ফের সক্রিয় ইডি, গরু পাচার মামলার তদন্তে হাওড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শেষ আপডেট: 31 October 2023 17:45

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির তদন্তে নেমে গত বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। একই সঙ্গে সম্ভাব্য অভিযুক্তদের জেরা করছেন তদন্তকারী সংস্থার কর্তারা। সোমবার থেকে নতুন করে পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার গরু পাচার মামলাতেও তৎপর হল ইডি।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে মঙ্গলবার হাওড়ায় পৌঁছেছেন ইডির এক প্রতিনিধি দল। হাওড়ার এক চার্টাড অ্যাকাউন্টটেন্টর বাড়িতে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। জানা গেছে, মনোজ মালহোত্রা নামের ওই চাটার্ড অ্যাকাউন্টটেন্টের বিরুদ্ধে গরু পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। একই সময়ে তল্লাশি চলছে হাওড়ার চারটি জায়গায়। 

সূত্রের খবর, গরু পাচার মামলায় ধৃত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির সঙ্গে মনোজের ঘনিষ্ঠতা ছিল। গরু পাচার মামলায় অভিযুক্ত মণীশকে গত মার্চ মাসে গ্রেফতার করেছিল ইডি। মণীশই অনুব্রতের সঙ্গে মনোজের আলাপ করিয়ে দিয়েছিলেন বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। 

শিক্ষায় দুর্নীতির তদন্তে নেমে হুগলির ব্যবসায়ী অয়ন শীলের সংস্থায় হানা দিয়েছিলেন তদন্তকারীরা। সেই সূত্রেই সামনে আসে পুর নিয়োগ দুর্নীতি। আদালতের   নির্দেশে একাধিক পুরসভায় তল্লাশি অভিযান চালায় ইডি।  সামনে আসে রেশন কেলেঙ্কারির প্রসঙ্গ। তারই মাঝে ফের গরু পাচার মামলার তদন্তে ইডি সক্রিয় হয়ে ওঠায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, তবে কি শিক্ষার কালো টাকার সঙ্গে গরু পাচারেরও যোগসূত্র রয়েছে? ওয়াকিবহাল মহলের মতে, অসম্ভব কিছুই নয়।

গত বছরের অগস্টে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে অনুব্রতর দেহরক্ষী সায়গল এবং মেয়ে সুকন্যাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে অনুব্রত-সহ তিনজনেই রয়েছে তিহাড়ে।


```