Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শাহজাহানের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, জমি দখল করে কত সম্পত্তি, জানাল ইডি

এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ এখনও পর্যন্ত এই সম্পত্তিই চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।

শাহজাহানের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, জমি দখল করে কত সম্পত্তি, জানাল ইডি

শেখ শাহজাহান

শেষ আপডেট: 27 May 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: জমি দখল মামলায় এর আগে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। দ্বিতীয় দফায় আরও ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তবে শাহজাহান ঠিক কত টাকার সম্পত্তি করেছেন দুর্নীতি করে, তা সোমবার আদালতে চার্জশিট পেশ করে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

এদিন আদালতে জেলবন্দি নেতা শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে ইডি দাবি করেছে, জমি দখল এবং তোলাবাজি করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ এখনও পর্যন্ত এই সম্পত্তিই চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। সোমবার ইডির আইনজীবী বলেন, তদন্তের ৫৬ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্ত যেহেতু চলছে তাই আরও সম্পত্তির খোঁজ তারা পেতেই পারেন। 

ইডি যে চার্জশিট পেশ করেছে তা ১১৩ পাতার এবং তাতে ১৮০ বিঘা জমি দখলের অভিযোগ করা আছে শাহজাহানের বিরুদ্ধে। পাশাপাশি তাঁর ভাই আলমগীরের নামও উল্লেখ করা হয়েছে অভিযুক্ত হিসেবে। নাম রয়েছে দিদার মোল্লা সহ শিবু হাজরারও। 

তদন্তে নামার পর দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তি হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। সর্বপ্রথম গত ৫ মার্চ শাহজাহানের ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর আরও এক দফায় তাঁর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। শাহজাহানের সম্পত্তি হিসেবে ৩৮.৯০ বিঘা জমিও বাজেয়াপ্ত করা হয়েছিল, যার বাজারদর ১০ কোটি ৫০ লক্ষ টাকা। 

শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 


```