Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ভুয়ো কৃষকদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! বালু ঘনিষ্ঠ আনিসুর-আলিফের বিরুদ্ধে অভিযোগ ইডির

দুই ভাইয়ের গ্রেফতারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।

ভুয়ো কৃষকদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! বালু ঘনিষ্ঠ আনিসুর-আলিফের বিরুদ্ধে অভিযোগ ইডির

আনিসুর রহমান ও আলিফ নুর

শেষ আপডেট: 2 August 2024 23:05

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো কৃষক পরিচয় দেখিয়ে ধান কিনতেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর। কখনও কখনও নিজেরাই হয়ে উঠতেন কৃষক। আর এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দুই ভাই। রেশন দুর্নীতি মামলায় এমনটাই দাবি ইডির।  

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু মল্লিক ঘনিষ্ট আনিসুর ও আলিফ। টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দুই তৃণমূল নেতাকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃতরা রেশন দুর্নীতিতে আরেক ধৃত আটাকল মালিক বাকিবুর রহমানেরও ঘনিষ্ঠ ছিলেন। শুক্রবার আনিসুর ও আলিফকে আদালতে পেশ করানো হয়। এদিকে দুই ভাইয়ের গ্রেফতারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।

ইডি সূত্রের খবর, ৪টি রাইস মিলের মাধ্যমে দুই ভাইয়ের ৪৫ কোটি টাকা গরমিল পেয়েছেন ইডি আধিকারিকরা। ২০১৮ সালের পর কৃষকদের থেকে চাল কেনার জন্য অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার। সেই পোর্টালেই ভুয়ো চাষিদের তথ্য নথিভুক্ত করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আনিসুর ও আলিফের বিরুদ্ধে। অন্তত ১০০ জন ভুয়ো চাষির নথি খতিয়ে দেখা হচ্ছে।

ইডির দাবি, জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যের ৪৫ কোটি টাকা হাতানো হয়। আর আত্মসাতের কোটি কোটি টাকা ঘুরপথে জ্যোতিপ্রিয়র তিন সংস্থার অ্যাকাউন্টে যায়। এখনও পর্যন্ত চারটি মিলের খোঁজ পেয়েছেন ইডির আধিকারিকরা। তার মধ্যে তিনটি রাইসমিল। দুটিতে আটা উৎপাদন করা হত।

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় নিরাপত্তারক্ষীদের হাতে আসা একটি চিঠি ঘিরে জোর শোরগোল বাঁধে। ইডির দাবি, ওই চিঠিতেই দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফের নাম রয়েছে। আর সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে চলে আসেন দুই ভাই। 

গত মঙ্গলবারই রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি। দেগঙ্গায় আলিফের বাড়ি ও চালকলেও তল্লাশি চালানো হয়। প্রায় ২১ ঘণ্টার তল্লাশিতে ১৩ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। এছাড়াও বেশ কিছু নথি ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে আসে। এরপরই ইডি দফতরে আনিসুর ও আলিফকে তলব করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে যান দুই ভাই। সেখানেই টানা জেরার পর তাদের গ্রেফতার করা হয়েছে।


```