Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সঞ্জয় রাউত হেফাজতে, স্ত্রী বর্ষাকে ডাকল ইডি

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের গুরগাঁওতে পত্র চাউল নামক হাউসিং প্রোজেক্টের টাকা কারচুপির মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে (Sanjay Raut) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করেছে। এবার সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকেও (Varsha Raut) ডেকে পাঠা

সঞ্জয় রাউত হেফাজতে, স্ত্রী বর্ষাকে ডাকল ইডি

শেষ আপডেট: 4 August 2022 12:36

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের গুরগাঁওতে পত্র চাউল নামক হাউসিং প্রোজেক্টের টাকা কারচুপির মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে (Sanjay Raut) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করেছে। এবার সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকেও (Varsha Raut) ডেকে পাঠাল ইডি।

ইতিমধ্যেই জানা গিয়েছে, সঞ্জয় রাউতকে আগামী ৮ অগস্ট পর্যন্ত ইডির হেফাজতে রাখা হবে। কিন্তু বর্ষা রাউতকে জিজ্ঞাসাবাদ করার দিন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ইডির তরফ থেকে।

চার মাস আগে, চাউল সম্পত্তি মামলায় ১০০০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল সঞ্জয় রাউতের বিরুদ্ধে। বর্ষা ও সঞ্জয় রাউতের ১১ কোটি টাকার সম্পত্তির যে হিসাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বর্ষার নামে দাদারে একটি ফ্ল্যাট, সঞ্জয় রাউতের কাছের লোক সুজিত পাটকারের স্ত্রী স্বপ্না পাটকারের সঙ্গে বর্ষার নামে আলিবাগে ৮টি প্লট।

বর্তমানে স্বপ্না পাটকার এই মামলার রাজসাক্ষী। এর মধ্যেই ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন স্বপ্না। তবে সঞ্জয় রাউতের সঙ্গে এর কোনও যোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

ইডি হেফাজত নিয়ে সঞ্জয় রাউতও আগের দিন আদালতে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর বক্তব্য, তাঁকে জানলাবিহীন একটা ঘরে রাখা হয়েছে। যদিও ইডি জানিয়েছেন, তাঁকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হয়েছে, তাই সেখানে জানলা নেই। প্রত্যুত্তরে সঞ্জয় রাউত জানিয়েছেন, তাঁর শারীরিক সমস্যার জন্য ব্যবহার করতে পারছেন না বাতানুকূল যন্ত্র।

সঞ্জয় নিজের সম্পর্কে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এই লড়াই চালিয়ে যাবেন। তাঁকে ইচ্ছাকৃত ফাঁসানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির প্রতিহিংসা হিসেবেই দেখছেন তিনি। এর মধ্যেই স্ত্রী বর্ষাকে ডেকে পাঠাল ইডি।

একসঙ্গে ১৫ জন মিলে বাড়িতে ঢুকে অপহরণ মহিলাকে, ধরা পড়ল সিসিটিভিতে! দেখুন ভিডিও


```