Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অনুব্রতর পাড়ার 'ক্যাবলা' কাউন্সিলরকে ডাকল ইডি

অনুব্রতর পাড়ার 'ক্যাবলা' কাউন্সিলরকে ডাকল ইডি

শেষ আপডেট: 2 October 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পুজোর দিনগুলো অনুব্রত মণ্ডলকে কাটাতে হবে তিহাড়েই। এবার গরুপাচার মামলার তদন্ত এগোতে অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ডেকে পাঠাল ইডি। তাঁদের মধ্যে রয়েছেন ‘ক্যাবলা’  ওরফে শিবনাথ রায়ও। সঙ্গে এক আইনজীবী ও দুই পুরকর্মীকে তলব করেছে ইডি। 

গত ২২ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। তিনিও গরুপাচার ও সম্পত্তি নয়ছয়ের অভিযোগে অনুব্রতর সঙ্গে তিহাড়ে ছিলেন। মণীশ জামিন পাওয়ার পরেই ইডি'র তালিকায় অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজনের নাম সংযোজন করা হয়। সেখানেই কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলার নাম ছিল  

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

জানা গিয়েছে, ইডির অনুমান অনুব্রত মণ্ডল তাঁরা কাঁচা টাকা হাতবদলের জন্য যে ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেন, তাঁদের মধ্যে একজন হলেন ক্যাবলা। বোলপুরের এক আইনজীবী গৌতম হাটি, বোলপুর পুরসভার দুই কর্মী সুদীপ ভট্টাচার্য ও কাজল মণ্ডলকেও তলব করা হয়েছে। ৩ অক্টোবর চারজনকেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা হতে বলা হয়েছে।

সূত্রের খবর, বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে জমি, বাড়ি, পুকুর সহ বহু সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। সেই সব সম্পত্তি ক্রয়ের নথিতে এই চারজন যুক্ত থাকার তথ্য রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে।


```