Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরও ফ্যাসাদে শাহজাহান! স্থাবর-অস্থাবর মিলিয়ে ১৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

এবার ১৪ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা।

আরও ফ্যাসাদে শাহজাহান! স্থাবর-অস্থাবর মিলিয়ে ১৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

শাহজাহানের ১৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

শেষ আপডেট: 17 May 2024 21:47

দ্য ওয়াল ব্যুরো: তহবিল তছরুপ প্রতিরোধ আইনে আগেই সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। যার মধ্যে রয়েছে ‘সন্দেশখালির বাঘ’-এর স্থাবর-অস্থাবর সম্পত্তি।
 
তদন্তে নামার পর দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তি হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। শুক্রবার সন্ধ্যায় ইডির কলকাতা শাখার তকফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, শাহজাহানের স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ১৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করেছেন ইডি কর্তারা। এছাড়াও স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৩৮.৯০ বিঘা জমি। যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। 

ইডি সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহান এবং তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহানের পাশাপাশি শেখ আলমগির, শিবপ্রসাদ হাজরা-সহ অন্যান্যদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও রয়েছে।

শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। এদিকে আবার ভোটের মাঝেই সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। শাহজাহান কোনও অস্ত্র পাচারকারীদের সঙ্গে জড়িত কিনা, সেই বিষয় নিয়েও তদন্ত হচ্ছে। 

সিবিআই-এর পাশাপাশি ইডিও সন্দেশখালি মামলায় তদন্ত করছে। এর আগে গত ৫ মার্চ ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এবার সেই পরিমাণ আরও বড়ল। বাজেয়াপ্ত করা স্থাবর সম্পত্তির মধ্য কলকাতায় কেনা ফ্ল্যাট, জমি, মাছের ভেড়িও রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। 


```