Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশন মামলায় নয়া মোড়! আরও বিপাকে বালু? জ্যোতিপ্রিয়র হাতের লেখা পরীক্ষার জন্য আদালতে ইডি

নিয়োগ মামলায় এর আগে আদালতের অনুমতি নিয়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে ইডি।

রেশন মামলায় নয়া মোড়! আরও বিপাকে বালু? জ্যোতিপ্রিয়র হাতের লেখা পরীক্ষার জন্য আদালতে ইডি

জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: 12 June 2024 19:28

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় এর আগে আদালতের অনুমতি নিয়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছে ইডি। অনেকটা সেই ধাঁচে এবার রেশন মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করতে চেয়ে আদালতে আবেদন জানাল ইডি।

তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, গ্রেফতারের পর এসএসকেএম হাসপাতালে থাকাকালীন জ্যোতিপ্রিয় বাংলা ও ইংরেজি মিশিয়ে লেখা একটি চিঠি মেয়েকে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই চিঠিতে শাহজাহান এবং শঙ্কর আঢ্যর নাম লেখা ছিল। সেই সূত্রেই ওই দুজনের বাড়িতেও পরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে শাহজাহান এবং শঙ্কর দুজনেই জেলবন্দি।

ইডি সূত্রের দাবি, এসএসকেএমে ভর্তি থাকাকালীন উদ্ধার হওয়া চিঠির হাতের লেখা তাঁরই, গত ১৯ ডিসেম্বরের জেরায় জ্যোতিপ্রিয় একথা স্বীকারও করেছিলেন। কিন্তু পরে তিনি যদি ওই কথা অস্বীকার করেন, এমন ভাবনা থেকেই এ ব্যাপারে প্রমাণও সঙ্গে রাখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, ওই চিঠিতে রেশন দুর্নীতির অনেক হিসেব লেখা আছে। যা রেশন মামলায় বড় হাতিয়ার হতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। 

আদালতের অনুমতি মিললে কালীঘাটের কাকুর মতো এক্ষেত্রে জ্যোতিপ্রিয়র হাতের লেখার ফরেনসিক পরীক্ষা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


```