Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মেয়াদ ফুরনোর আগেই চাকরি ছাড়লেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: চাকরির মেয়াদ ফুরচ্ছে অক্টোবরে । কিন্তু এখনই কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ ত্যাগ করে আমেরিকায় ফিরে যাচ্ছেন অরবিন্দ সুব্রহ্মণ্যম। অর্থমন্ত্রী অরুণ জেটলি ফেসবুকে এই খবর জানিয়েছেন। সুব্রহ্মণ্যম নিজে টুইটারে জান

মেয়াদ ফুরনোর আগেই চাকরি ছাড়লেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

শেষ আপডেট: 20 June 2018 11:28

দ্য ওয়াল ব্যুরো: চাকরির মেয়াদ ফুরচ্ছে অক্টোবরে । কিন্তু এখনই কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ ত্যাগ করে আমেরিকায় ফিরে যাচ্ছেন অরবিন্দ সুব্রহ্মণ্যম। অর্থমন্ত্রী অরুণ জেটলি ফেসবুকে এই খবর জানিয়েছেন। সুব্রহ্মণ্যম নিজে টুইটারে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে আমেরিকায় ফিরি যাচ্ছি। এরপর গবেষণা, লেখালেখি করব। সুব্রহ্মণ্যম দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র ছিলেন। পরে আইআইএম আমেদাবাদ ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ২০১৪ সালের ১৬ অক্টোবর তিন বছরের জন্য মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নির্বাচিত হন। পরে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি পায়। অরুণ জেটলি বলেন, কয়েকদিন আগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি বলেন, পারিবারিক বাধ্যবাধকতার জন্য আমেরিকায় ফিরে যেতে চান। সুব্রহ্মণ্যমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, আমি চেয়েছিলাম তিনি আরও কিছুদিন থাকুন। মাঝে মাঝে তাঁর সঙ্গে আমার দিনে একাধিকবার দেখা হত। তাঁকে মিস করব। গত দুবছর অর্থমন্ত্রকে সুব্রহ্মণ্যমের সময় ভালো কাটেনি। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, তিনি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাজ করছেন। ডব্লুটিওতে ভারতের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। কিন্তু জেটলি তাঁর পাশে দাঁড়ান।  তিনি বলেন, অরবিন্দ সুব্রহ্মণ্যমের ওপরে সরকারের পূর্ণ বিশ্বাস আছে।

```