Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রবেশমূল্য ২০ টাকা! শিলিগুড়ির এই নতুন পিকনিক স্পট হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন

শিলিগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই জঙ্গল। পর্যটক টানতে জঙ্গলের পাশে ইকো টুরিজম পার্ক খুলেছে বন দফতর।

প্রবেশমূল্য ২০ টাকা! শিলিগুড়ির এই নতুন পিকনিক স্পট হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন

তৈরি হয়েছে ইকো টুরিজম পার্ক

শেষ আপডেট: 8 January 2025 15:49

নিবেদিতা দাস, শিলিগুড়ি

আপনি কি জঙ্গল ভালেবাসেন? শীত দুপুরে জঙ্গলে পিকনিক করতে যাবেন বলে ভাবছেন? তবে বুঝতে পারছেন না কোথায় যাবেন? চলে আসুন বৈকুণ্ঠপুর জঙ্গলে। 

শিলিগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল। পর্যটক টানতে এবার জঙ্গলের একপাশে ইকো টুরিজম পার্ক খুলেছে বন দফতর। সেখানেই পিকনিক করতে ভিড় জমাচ্ছেন অনেকে। 

কোথায় এই ইকো টুরিজম পার্ক

শিলিগুড়ি শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে থারুঘাটি। সেখান থেকে শুরু হয়েছে বৈকুন্ঠপুর জঙ্গল। এই জঙ্গলের গা ঘেঁষে বয়েছে গেছে শাহু নদী। সেখানে গেলে দেখা মিলবে পাখি, বাঁদরের দলের। নতুন বছরের শুরুতেই এই জায়গাটি খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। সেখানেই শীতের দুপুরে পিকনিকে মজেছেন অনেকে। 

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে আশিগড় মোড়ে এসে নেপালি বস্তি থেকে ২ কিলোমিটার ভিতরেই রয়েছে এই পিকনিক স্পট। ইকো ট্যুরিজম স্পট তৈরি করতে এলাকাটিকে আলাদা করে সাজিয়েছে বৈকুণ্ঠপুর বন বিভাগ। এখানে পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। তবে রান্না করে খাওয়ার অনুমতি থাকলেও কিছু বিধিনিষেধ রয়েছে। এদিকে কম আওয়াজে গান-বাজনাও করা যাবে। প্রবেশমূল্য মাত্র ২০ টাকা। 


```