চলছে বৈঠক, পাল্লাভারী প্রবেশিকায়, সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই
দ্য ওয়াল ব্যুরো: চার ঘণ্টা হতে চলল যাদবপুরের কর্মসমিতির বৈঠকের। এই বৈঠকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সকলে। ৯০ ঘণ্টার বেশি অনশন করে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন পড়ুয়ারা। অথচ এখনও প্রকাশ্যে আসেনি কোনও সিদ্ধান্ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক
শেষ আপডেট: 10 July 2018 13:08
দ্য ওয়াল ব্যুরো: চার ঘণ্টা হতে চলল যাদবপুরের কর্মসমিতির বৈঠকের। এই বৈঠকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সকলে। ৯০ ঘণ্টার বেশি অনশন করে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন পড়ুয়ারা। অথচ এখনও প্রকাশ্যে আসেনি কোনও সিদ্ধান্ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক দিন ধরে চলা লাগাতার অচলাবস্থা ও অন্যান্য সব দিক বিবেচনা করে আজকের ইসি বৈঠকের শেষ সিদ্ধান্ত উপাচার্য সুরঞ্জন দাসকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আচার্য অর্থাৎ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এখনও শেষ হয়নি বৈঠক। তবে সূত্রের খবর, ইসি-র বেশির ভাগ সদস্যই এখনও পর্যন্ত কলা বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন। তার পরেও কেন এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না, তা নিয়ে আশঙ্কা বাড়ছে বৈঠকের বাইরে।

একটি সূত্রের খবর, ৪ জুলাই প্রবেশিকা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল এই ইসি বৈঠকেই। সে ক্ষেত্রে মাত্র ছ'দিনের মাথায় ইসি-র নতুন ও পরিবর্তিত সিদ্ধান্ত বহাল করায় কিছু আইনি জটিলতা থাকতে পারে। প্রশ্ন উঠেছে, ৪ তারিখের এই সিদ্ধান্তের আগেই ২৭ জুন প্রবেশিকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল এই ইসি-ই। সে ক্ষেত্রে ৪ তারিখে ফের নতুন সিদ্ধান্ত যদি জটিলতা তৈরি না করে, তবে এ দিনের সিদ্ধান্তেও কোনও জটিলতার অবকাশ থাকার কথা নয়।
পড়ুয়া-শিক্ষক-কর্মচারী-প্রাক্তনীরা ইতিমধ্যেই স্লোগানে-মিছিলে ভরিয়ে ফেলেছেন ক্যাম্পাস। অপেক্ষা একটাই, কী হয় ইসি-র সিদ্ধান্ত।