কালোবাজারি রুখতে কড়া প্রশাসন, সল্টলেকের বাজারে হানা ইবির
দ্য ওয়াল ব্যুরো: শাক-সবজি, ফলের মূল্যবৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্তরা। দামের আগুনে হাত পুড়ছে তাঁদের। এই মূল্যবৃদ্ধির পেছনে টানা বৃষ্টি ও পেট্রল-ডিজেলের দাম বাড়ার কথাই বারবার শোনা যাচ্ছে ব্যবসায়ীদের মুখে। কিন্তু, এই মূল্যবৃদ্ধির পেছনে কালোবাজ
শেষ আপডেট: 23 October 2021 11:34
দ্য ওয়াল ব্যুরো: শাক-সবজি, ফলের মূল্যবৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্তরা। দামের আগুনে হাত পুড়ছে তাঁদের। এই মূল্যবৃদ্ধির পেছনে টানা বৃষ্টি ও পেট্রল-ডিজেলের দাম বাড়ার কথাই বারবার শোনা যাচ্ছে ব্যবসায়ীদের মুখে। কিন্তু, এই মূল্যবৃদ্ধির পেছনে কালোবাজারির কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখতে এদিন সল্টলেকের (Salt Lake) বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) অফিসাররা।
বহু ক্ষেত্রেই অভিযোগ ওঠে, ব্যবসায়ীরা জিনিসপত্র মজুত করে রাখছে, এরফলেই মূল্যবৃদ্ধি ঘটছে। ফল, শাক-সবজি মজুত করে মূল্যবৃদ্ধির প্রবণতা চলছে কি না তা খতিয়ে দেখতেই এদিন সল্টলেকের বিভিন্ন বাজারে হানা দেয় ইবি।
শনিবার সল্টলেকের বিভিন্ন বাজারের সবজি, ফল, মাছ, মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বিক্রেতা কোথা থেকে মাল কিনছেন, কত দামে কিনছেন, এবং কত দামে সাধারণকে বিক্রি করছেন সব খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি, বিক্রেতারা জিনিসপত্র জমিয়ে রেখে কালোবাজারি করছে কিনা সেই বিষয়ে বিশেষ নজর ছিল আধিকারিকদের।
আরও পড়ুনঃ
গড়িয়াহাট জোড়া খুন মামলা: ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত
তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রেতারা এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে গত কয়েকদিনের টানা বৃষ্টিকে দায়ী করছেন। এমনকি পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে জিনিসপত্র আমদানির ক্ষেত্রে বেশি অর্থ গুনতে হচ্ছে। যার জের এসে পড়ছে জিনিসপত্রের দামের ওপর। স্বভাবতই, দাম বাড়ছে জিনিসপত্রের।
ইবির তরফে ইন্সপেক্টর শেখ হাবিবুল হাসান বলেন, "আমরা সারা বছরই মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বিভিন্ন বাজারে নজরদারি চালাই। সম্প্রতি জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য এই নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষত জিনিসপত্র মজুত করে কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই বিভিন্ন বাজারে তল্লাশি চালানো হচ্ছে।"
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'