Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গাসাগরের জন্য একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, কবে কখন ছাড়বে? রইল টাইম টেবিল

তীর্থযাত্রীদের প্রত্যাশিত ভিড় নিয়ন্ত্রণ করতে পূর্ব রেলওয়ে শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে ১২ এবং ১৭  জানুয়ারি ১২টি গ্যালোপিং ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালাবে।

গঙ্গাসাগরের জন্য একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, কবে কখন ছাড়বে? রইল টাইম টেবিল

গঙ্গাসাগর স্পেশ্যাল ট্রেন

শেষ আপডেট: 4 January 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: সামনেই গঙ্গাসাগর মেলা। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাবেন সাগরে। যাতায়াতের কথা মাথায় রেখে গুচ্ছের বাস ও জলযানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তেমনই পূর্ব রেলের তরফেও দেওয়া হচ্ছে একগুছ ট্রেন।

তীর্থযাত্রীদের প্রত্যাশিত ভিড় নিয়ন্ত্রণ করতে পূর্ব রেলওয়ে শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে ১২ এবং ১৭  জানুয়ারি ১২টি গ্যালোপিং ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালাবে। এছাড়াও, ৩টি প্রতিদিন চলা ইএমইউ লোকালের যাত্রাপথও বর্ধিত করা হবে বলে জানানো হয়েছে।

১৩.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত

১২টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে ১টি করে ট্রেন ছাড়বে।

১২.০১/১৩.০১ এবং ১৪.০১.২০২৫ তারিখে

তিনটি মেলা স্পেশ্যাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ থেকে সকাল ৬টা ১৫ মিনিটে (নামখানার উদ্দেশে), দুপুর ২টো ৪০ মিনিটে (নামখানার উদ্দেশে) এবং বিকেল ৪টে ২৪ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে) ছাড়বে।

১২.০১/১৩.০১ ও ১৪.০১.২০২৫ তারিখ

কলকাতা স্টেশন থেকে ২টি মেলা স্পেশ্যাল সকাল ৭টা ৩৫ মিনিটে (নামখানার উদ্দেশে) এবং রাত ৯টা ৩০ মিনিটে (নামখানার উদ্দেশে) ছাড়বে।

১৩.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত

নামখানা থেকে পাঁচটি ৫টি মেলা স্পেশ্যাল রাত ২টো ৫ মিনিটে (লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে), সকাল ৯টা ১০ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সকাল ১১টা ১৮ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সন্ধে ৬টা ৩৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে), সন্ধে ৭টা ০৫ মিনিটে (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে।

১৩.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত

দুপুর ২টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে একটি ১টি মেলা স্পেশ্যাল (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে এবং রাত ১১টা ১৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ১টি মেলা স্পেশ্যাল (শিয়ালদহের উদ্দেশে) ছাড়বে। 

১২.০১.২০২৫ (রবিবার)

লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় ইএমইউ ট্রেনগুলি সপ্তাহের অন্যান্য দিনের মতোই চলবে।

এছাড়াও গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেন বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশ্যাল ট্রেন কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ১০.০১.২০২৫ থেকে ১৬.০১.২০২৫ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না।


```