Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে পাঁচ জোড়া স্পেশ্যাল ট্রেনের আয়োজন পূর্ব রেলের! জানুন সময়

শ্রীরামপুর, কোন্নগর-সহ পার্শ্ববর্তী এলাকাগুলি তো বটেই, অন্যান্য জেলা থেকেও এইসময় মানুষ ঠাকুর দেখতে পৌঁছে যান গঙ্গাপাড়ের এই প্রাচীন শহরে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে পাঁচ জোড়া স্পেশ্যাল ট্রেনের আয়োজন পূর্ব রেলের! জানুন সময়

শেষ আপডেট: 19 November 2023 07:56

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় দুর্গাপুজো কিংবা নৈহাটি ও বারাসতে কালীপুজো উপলক্ষে পূর্ব রেলের তরফ থেকে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। এবার জগদ্ধাত্রী পুজোর সময়েও দর্শনার্থীদের ভিড় সামাল দিতে সোমবার থেকে হাওড়া-ব্যান্ডেল লাইনে বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

প্রতিবারই চন্দননগরে এই জগদ্ধাত্রী পুজোর সময় প্রতিমা দেখতে যাওয়ার জন্য ভিড় উপচে পড়ে। হাওড়া-ব্যান্ডেল লাইনের ট্রেনগুলোতে পা রাখারও জো থাকে না। শ্রীরামপুর, কোন্নগর-সহ পার্শ্ববর্তী এলাকাগুলি তো বটেই, অন্যান্য জেলা থেকেও এইসময় মানুষ ঠাকুর দেখতে পৌঁছে যান গঙ্গাপাড়ের এই প্রাচীন শহরে।

দর্শনার্থীদের সেই প্রবল ভিড় সামাল দিতে প্রতিবারের মতো এবারও স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ২০ নভেম্বর সোমবার থেকে ২৩ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান লাইনে চলবে এই স্পেশ্যাল ট্রেনগুলি। যার মধ্যে রয়েছে পাঁচটি আপ ও পাঁচটি ডাউন ট্রেন।

অর্থাৎ, সবমিলিয়ে মোট ১০টি স্পেশ্যাল ট্রেন চলবে এই লাইনে। এছাড়া আগামী ২৪ নভেম্বর সেখানে বিসর্জনের দিনও চালানো হবে স্পেশ্যাল ট্রেন। বিগত কয়েক বছর ধরে কলকাতার দুর্গাপুজো কার্নিভালের মতো চন্দননগরেও গঙ্গার পাড়ে স্ট্র্যান্ড রোডে কার্নিভাল আয়োজন হয়, যা দেখতে উপচে পড়ে ভিড়।

রেল সূত্রে খবর, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল ৫:২০ মিনিট, :৫৫ মিনিট এবং রাত ১১:৩০ মিনিট এবং ১২:৩০ মিনিটে হাওড়া থেকে স্পেশ্যাল ট্রেন ছাড়বে ব্যান্ডেলের উদ্দেশে। একইভাবে সেগুলি ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে ছাড়বে সন্ধে ৬:৩৫ মিনিট, রাত ৯:২০ মিনিট, রাত ১টা এবং রাত ২টোয়।

পাশাপশি, আরও একটি স্পেশ্যাল ট্রেন চলবে হাওড়া-বর্ধমান লাইনে। হাওড়া থেকে সেই স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত ১:১৫ মিনিটে। উল্টোদিকে বর্ধমান থেকে সেই ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। অন্যদিকে শুক্রবার বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল লাইনে এক জোড়া স্পেশ্যাল ট্রেন চলবে দর্শনার্থীদের সুবিধার জন্য।

হাওড়া থেকে সেদিন ট্রেনটি ছাড়বে রাত ২:৩৫ মিনিটে। উল্টোদিকে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছাড়বে ভোর টের সময়। এছাড়াশুক্রবার বিসর্জনের দিন মশাগ্রাম-হাওড়া লোকাল রাত ১০:১০ মিনিটে মশাগ্রাম স্টেশন ছেড়ে স্পেশ্যাল ট্রেন হিসেবে বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে তারপর হাওড়ায় ফিরবে।


```