Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রবিবার বাতিল বর্ধমান শাখার কয়েকটি ট্রেন, অন্য রুটে চলবে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত

এদিন বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।

রবিবার বাতিল বর্ধমান শাখার কয়েকটি ট্রেন, অন্য রুটে চলবে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত

শেষ আপডেট: 15 December 2023 19:40

দ্য ওয়াল ব্যুরো: ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রবিবার কোতলপুর ও তিলভিটা স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ওই শাখার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, বলে জানিয়েছে পূর্ব রেল। এদিন বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।

জানা গেছে, রবিবার কোতলপুর ও তিলভিটা স্টেশনের মধ্যেকার ২৪০ নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে এক জোড়া ট্রেন বাতিল থাকছে রবিবার। ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন এবং ০৩৪৬৯ বর্ধমান-তিনপাহাড় প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

শুধু তাই নয়, রবিবার হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের রুটও পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রুট পাল্টাচ্ছে। রবিবার এই ট্রেনটি জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, নলহাটি এবং রামপুরহাট হয়ে হাওড়ায় পৌঁছবে।

এছাড়াও হাওড়ার লখনউ ডিভিশনে নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজ হবে। তার জেরেও কয়েকটি ট্রেন বাতিল থাকছে পরের কয়েকটি শুক্রবার। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৫০৭৯ হাওড়া-গোমতিনগর স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ১৫ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর, ৫ জানুয়ারি ও ১২ জানুয়ারিতে। পাশাপাশি, ডাউন গোমতিনগর-হাওড়া স্পেশাল ট্রেনও বাতিল থাকছে কয়েকদিন।  


```