Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

২০ ও ২১ জুলাই শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল হচ্ছে না, জানিয়ে দিল রেল

রবিবার ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের দিন ট্রেন বাতিলের খবরে শোরগোল পড়ে যায়।

২০ ও ২১ জুলাই শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল হচ্ছে না, জানিয়ে দিল রেল

ফাইল ছবি

শেষ আপডেট: 19 July 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো: লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য আগামী শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। শুক্রবার দুপুরে এমনই খবর পাওয়া যায়। এদিকে রবিবার ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের দিন ট্রেন বাতিলের খবরে শোরগোল পড়ে যায়। অবশেষে রেলের তরফে আসল বিষয়টা জানানো হল।

শুক্রবার রেলের তরফে জানা গিয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে৷ সেইসব বাতিল ট্রেনের তালিকাও পাওয়া যায়। সপ্তাহান্তে যাত্রী হয়রানির পাশাপাশি ২১ জুলাই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের নেতা কর্মীদের আসতেও ভোগান্তির আশঙ্কা করা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ তিনি লেখেন, ‘রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে৷ তালিক দীর্ঘ৷ এই চক্রান্তের তীব্র নিন্দা করছি৷ এভাবে তৃণমূলকে থামানো যাবে না’৷

এরপর এদিন বিকেলে সামনে আসে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য। যেখানে তিনি স্পষ্ট জানান, শিয়ালদহ ডিভিশনে আগামী ২০ ও ২১ জুলাই কোনও ট্রেন বাতিল হচ্ছে না। তিনি বলেন, “শনিবার ও রবিবার ট্রেন বাতিলের খবর রটে গিয়েছিল। কিন্তু এই খবর সত্য নয়। শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল হচ্ছে না। আর পাঁচটা সপ্তাহান্তের মতোই রেল পরিষেবা চালু থাকবে।”

আগামী রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ কর্মসূচি। প্রতি বছরের মতোই এবারও জেলা এবং শহরতলি থেকে বহু তৃণমূল কর্মী-সমর্থকদের কলকাতায় আসার কথা। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, ২১ জুলাই ট্রেনে-বাসে ভিড় জমান মূলত ধর্মতলামুখী তৃণমূল সমর্থকেরা। আবার সভার শেষে শহরতলি কিংবা জেলায় ফেরেন তাঁরা। অল্প ট্রেন থাকার কারণে সেগুলিতে অত্যধিক মাত্রায় ভিড় হওয়ার আশঙ্কা খাকে। তবে শেষ পর্যন্ত রেলের ঘোষণায় মিলেছে স্বস্তি। 


```