
শেষ আপডেট: 16 August 2023 16:47
দ্য ওয়াল ব্যুরো: দুঃসংবাদ ইস্ট-ওয়েস্ট মেট্রোর (east west metro service) যাত্রীদের জন্য। অগস্ট মাসের পরপর দুটি শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। বুধবার মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য ওই দুই দিন সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা।
তবে শুধু এই রুটেই নয়, জানা গেছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে অংশে এখনও চলছে মেট্রোর কাজ, সেখানেও এই কারীগরী প্রক্রিয়ার কাজ হতে চলেছে।
এই দুই মেট্রো পথের পাশাপাশি এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় মেট্রো রুট দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রুটেও উন্নত পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। জানা গেছে, এই রুটে বসানো হতে চলেছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বি এসএস।
এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে এর পর থেকে বিদ্যুৎ বিপর্যয়ে সুড়ঙ্গে আচমকা দাঁড়িয়ে পড়বে না মেট্রো রেল। বদলে, পরবর্তী স্টেশন পর্যন্ত নিরাপদে ট্রেনটিকে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন চালক। প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটেই এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে।
ছাত্র মৃত্যুর দিন ধৃতরা সকলেই ছিলেন হোস্টেলে, দায় এড়াতেই ভুয়ো চিঠি লেখানো হয়েছিল