Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডুরান্ড ফাইনালে ইস্ট-মোহন মহারণ! নজর থাকবে যাঁদের উপর

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার ডুরান্ড কাপের ফাইনাল (Durand Cup final)। যেখানে ফের একবার দেখা যাবে কলকাতা ডার্বি। ট্রফি জেতার জন্য মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal Vs Mohun Bagan Super Giants)। টুর্নামেন্টের গ্রুপ লিগে ধারে-ভার

ডুরান্ড ফাইনালে ইস্ট-মোহন মহারণ! নজর থাকবে যাঁদের উপর

শেষ আপডেট: 3 September 2023 03:36

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার ডুরান্ড কাপের ফাইনাল (Durand Cup final)। যেখানে ফের একবার দেখা যাবে কলকাতা ডার্বি। ট্রফি জেতার জন্য মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal Vs Mohun Bagan Super Giants)। টুর্নামেন্টের গ্রুপ লিগে ধারে-ভারে এগিয়ে থাকা মোহনবাগানকে ১ গোলে হারিয়ে দিয়েছিল লাল হলুদ। এবার ফাইনালে সেই হারের বদলা নিতে মরিয়া সবুজ মেরুন। আবার বহু বছর পর সর্বভারতীয় ট্রফি জিততে মরিয়া ইস্টবেঙ্গলও। মাঠে যেমন দু’দলের ২২ জন খেলোয়াড় লড়াই করবে, ঠিক তেমনই ডাগআউটে বসে মস্তিষ্কের লড়াই হবে দুই কোচেরও। আর তাঁদেরই হাতে থাকবে এমন কিছু অস্ত্র, যার সাহায্যে ম্যাচ জেতার চেষ্টা করবেন তাঁরা।

ফুটবল সাধারণত ১১ জনের খেলা হলেও ম্যাচের মোড় ঘোরাতে দু-একজনই যথেষ্ট। আর ইস্টবেঙ্গল ও মোহনবাগান টিমে এমনই চারজন আছেন, যাঁদের উপর আলাদা করে নজর থাকবেই। আর সেই খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভরসা রেখেই ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন দুই দলের সমর্থকরা।

কারা এই ফুটবলার? জেনে নেওয়া যাক। (East Bengal Vs Mohun Bagan Super Giants)

ইস্টবেঙ্গল এফসি:

নন্দকুমার শেখর – ডুরান্ডের গ্রুপ লিগে এই নন্দকুমারের গোলেই মোহনবাগানকে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল। এমনকী সেমিফাইনালেও তাঁর করা গোলে নর্থ-ইস্টের বিরুদ্ধে সমতায় ফিরেছিল দল এবং টাইব্রেকারে শেষ শট থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন চেন্নাইয়ের এই ফুটবলার। ফাইনালেও তাঁর দিকে নজর থাকবে।

East Bengal Vs Mohun Bagan Super Giants, Durand Cup final

ক্লেইটন সিলভা – ২০২২-২৩ মরশুমে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এবছরও তাঁকে ধরে রেখেছে লাল হলুদ। প্রথম ডার্বিতে খেলতে পারেননি। তাই ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে মরিয়া তিনি। কোচ কুয়াদ্রাত যদি সিলভাকে প্রথম একাদশে রাখেন, তাহলে তা নিঃসন্দেহে মোহনবাগান রক্ষণে আলাদা চাপ তৈরি করবে।

East Bengal Vs Mohun Bagan Super Giants, Durand Cup final

মোহনবাগান সুপার জায়ান্টস:

আনোয়ার আলি – মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দিচ্ছেন এই তরুণ ছেলেটি। মৃত্যুমুখ থেকে ফিরে এসে আনোয়ার এখন সবুজ মেরুন শিবিরের নয়নমণি। দলের স্ট্রাইকার বিশ্বকাপার জেসন কামিন্স তাঁকে ডাকছেন সের্জিও র‍্যামোস বলে। প্রথম ডার্বিতে হেরে গেলেও ফাইনালে তিনি যে ইস্টবেঙ্গলকে সহজে ছেড়ে দেবেন না, তা পরিষ্কার।

East Bengal Vs Mohun Bagan Super Giants, Durand Cup final

জেসন কামিন্স – প্রথম ডার্বিতে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন। যদিও খুব একটা নজর কাড়তে পারেননি। এরপর ডুরান্ড কাপে বেশ কয়েকটি গোল করে ফেললেও তাঁর পারফরম্যান্স আহামরি নয় বলেই মনে করছেন সমর্থকদের একাংশ। তাই মোহনবাগান জনতার মন জিততে কামিন্সের পাখির চোখ হতে পারে ডুরান্ড ফাইনালই।

East Bengal Vs Mohun Bagan Super Giants, Durand Cup final

ডার্বি ম্যাচের টিকিট নিয়ে হয়রানি, ইডেনের সামনে হাঙ্গামা ইস্ট-মোহন সমর্থকদের


```