Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গল চার গোল খেল, দিল তিন গোল, হারলেও মন কাড়ল লাল হলুদ

দ্য ওয়াল ব্যুরো: খেলার ৬০ মিনিটের মধ্যেই ছয় গোল। ভলিবল স্কোরের মতো গোল হয়েছে ম্যাচে। আক্রমণ-পালটা আক্রমণে আইএসএলের মঙ্গলবারের খেলা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। এই লড়াই দেখতেই মাঠে আসেন দর্শকরা। গোয়ায় হয়তো দর্শক নেই, কিন্তু গোল করার আনন্দ সব

ইস্টবেঙ্গল চার গোল খেল, দিল তিন গোল, হারলেও মন কাড়ল লাল হলুদ

শেষ আপডেট: 7 December 2021 16:05

দ্য ওয়াল ব্যুরো: খেলার ৬০ মিনিটের মধ্যেই ছয় গোল। ভলিবল স্কোরের মতো গোল হয়েছে ম্যাচে। আক্রমণ-পালটা আক্রমণে আইএসএলের মঙ্গলবারের খেলা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। এই লড়াই দেখতেই মাঠে আসেন দর্শকরা। গোয়ায় হয়তো দর্শক নেই, কিন্তু গোল করার আনন্দ সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। ম্যাচের ফল লাল হলুদের বিপক্ষে ৪-৩। কিন্তু তবুও বলতে হবে এই ইস্টবেঙ্গল অনেক পরিণত। ম্যাচ পিছু তারা উন্নতি করছে, এটাই এই খেলার সব থেকে বড় সারকথা। বারবার ম্যাচে পিছিয়ে পড়েও ফিনিক্স পাখীর মতো জেগে উঠেছে ইস্টবেঙ্গল দল। বিশেষভাবে বলতে হবে ক্রোয়েশিয়ান তারকা আন্তোনিও পেরোসেভিচের কথা। তিনি ম্যাচে দুটি গোল করেছেন, বাকি গোলটি আমির ডেরভিসেভিচের।  ম্যাচের আত্মঘাতী গোলটিও পেরোসেভিচের পা থেকেই এসেছে। তিনিই দলের খেলা পরিচালনা করেছেন। দুটি গোল তার মধ্যে বিশ্বমানের। ইস্টবেঙ্গলের মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সমঝোতা দেখা গেলেও দলের রক্ষণের অবস্থা ভাল নয়। এমনকি দলের গোলরক্ষক উত্তরপাড়ার ছেলে শুভম সেনের অনভিজ্ঞতাও ম্যাচ হারের কারণ হতে পারে। তিনি ডার্বি ম্যাচের পর থেকে মোট নয়টি গোল হজম করেছেন। লাল-হলুদের রক্ষণ একেবারে হতশ্রী, আবারও বোঝা গেল ম্যাচের ফয়সালা গোলেই। নগুয়েরা ম্যাচে আরও একটি গোল করে ৪-৩ গোয়াকে এগিয়ে দিলেন। এ দিন প্রথম গোলের মুখ খুলেছিলেন নগুয়েরাই। বিরতিতে ইস্টবেঙ্গল ২-৩ গোলে পিছিয়ে ছিল। খেলায় সমতা ফেরান ওই পেরোসেভিচই। তিনি খেলায় হ্যাটট্রিক করেন। তিনি যতটা  মরিয়া ছিলেন, বাকিরা থাকলে দল জিতেই মাঠ ছাড়ত। পেরোসেভিচের তিন নম্বর গোলটিও তারিফ করার মতোই। বিরতির আগে সারা মাঠ জুড়ে ঝলমল করেছে লাল হলুদ দল। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও পেরোসেভিচের জোড়া গোলে ইস্টবেঙ্গলের কামব্যাক হয়েছে। তবুও শেষরক্ষা হল না, বিরতির কিছুক্ষণ আগে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। মঙ্গলবার এফসি গোয়ার বিপক্ষে ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ পাঁচটি বদল করেন। প্রথম একাদশ বদল করে স্প্যানিশ কোচ দেখছেন কোনটি বেশি সচল হয়। গত ম্যাচে যাঁরা খেলেননি শুরু থেকে, তাঁদেরই ব্যবহার করেছেন কোচ। সেই তালিকায় রয়েছেন আন্তোনিও পেরোসেভিচ, রাজু গায়কোয়াড, বিকাশ জাইরু, সৌরভ দাস ও ফ্রাঞ্জো প্রেইস। এই বদলেই ম্যাচে বদলে গিয়েছে লাল হলুদ দল। শেষমেশ পিছিয়ে পড়লেও তাদের খেলায় উন্নতির ছাপ পরিষ্কার। তারা আজ ভাল খেলছে, প্রান্ত বরাবর বদল করে বিপক্ষ বক্সে হানা দিচ্ছে। ভাবা গিয়েছিল বিরতির পরেও একই কৌশলে খেলবে। কিন্তু সেইসময় দল বেশি রক্ষণাত্মক খেলেছে, যার ফলে গোয়া পালটা আক্রমণে গিয়েছে বেশি। তারা একটি ম্যাচেও জেতেনি শেষ চারটি ম্যাচে, এবার তারাও জয়ের মুখ দেখল। শেষদিকে অজস্র বদল এনেছিলেন লাল হলুদের স্প্যানিশ কোচ, তিনি চিমাকে ব্যবহার করেন ম্যাচে। একবার পা স্পর্শ করলেই তিনি গোল পেতেন, সেই বলে পা-ই ছোঁয়াতেই পারেননি।

```