Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের নয়া জার্সির আত্মপ্রকাশ, মশাল জ্বাললেন ক্লেটন

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল (ISL 2023) শুরু হতে আর বেশি বাকি নেই। তার আগেই ইস্টবেঙ্গলে (East Bengal) নতুন জার্সির (New Jersey) আত্মপ্রকাশ ঘটল দলের বিদেশি তারকা অধিনায়ক ব্রাজিলীয় ক্লেটন সিলভার হাত ধরে। বর্তমানে লাল হলুদ দলে ক্লেটনই সবচেয়ে নামী

আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের নয়া জার্সির আত্মপ্রকাশ, মশাল জ্বাললেন ক্লেটন

শেষ আপডেট: 12 September 2023 19:12

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল (ISL 2023) শুরু হতে আর বেশি বাকি নেই। তার আগেই ইস্টবেঙ্গলে (East Bengal) নতুন জার্সির (New Jersey) আত্মপ্রকাশ ঘটল দলের বিদেশি তারকা অধিনায়ক ব্রাজিলীয় ক্লেটন সিলভার হাত ধরে। বর্তমানে লাল হলুদ দলে ক্লেটনই সবচেয়ে নামী ও জনপ্রিয় তারকা।

ডুরান্ড কাপে কার্লোস কুয়াদ্রাতের দলের ফুটবলাররা যে স্টাইলের জার্সি পরেছিলেন, আইএসএলে বদলে গিয়েছে। নতুন হোম জার্সিতে লাল ও হলুদের পরিমাণ বেশিমাত্রায় রয়েছে। আরও বেশি জ্বলজ্বল করছে নতুন স্টাইলের এই জার্সি।
মঙ্গলবার রাতে ক্লাবের তরফে যে ভিডিও এবং ছবি পাঠিয়েছে, তাতে দেখা গিয়েছে অন্ধকারে মশাল জ্বালছেন ক্লেটন।

https://twitter.com/eastbengal_fc/status/1701552853985477076
দুরন্ত ভিডিও।

এমনিতেই গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলে টানা ব্যর্থতা চলছে। টানা আটটি ডার্বিতে হারের পরে তারা যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বে জিতেছিল। কিন্তু ফাইনালে মোহনবাগানের কাছে খেতাব হারানোর পরে সেই একই তিমিরে।
ভিডিওতে দেখা গিয়েছে লাল হলুদ সমর্থকদের মন খারাপ। তাঁরা শোকসন্তপ্ত মুখ করে বসে রয়েছেন। তার মধ্যে ক্লাব মাঠের কালো অন্ধকার পরিবেশের মধ্যে আলো জ্বেলে আশার সঞ্চার করছেন ক্লেটন। তাঁর মুখচোখে দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব ও ভাল খেলার সংকল্প।

আইএসএলে এবার নতুন জার্সির মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলের অভিযান শুরু হবে। কোচ কার্লোস দলের কৌশল বদলেছেন। তিনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান। তাই আক্রমণের বিকল্প আক্রমণই, এমন করে দল সাজাচ্ছেন। এবার দেখার, নতুন জার্সি কতটা লাক বয়ে আনতে পারে ক্লাবের ট্রফি আনার ক্ষেত্রে।

আরও পড়ুন: রোহিতরা জিতে এশিয়া কাপের ফাইনালে, তবুও শ্রীলঙ্কার লড়াই দাগ কাটল


```