Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ইস্টবেঙ্গলে জেভিয়ার ও ক্রেসপো, শনিবারের বারবেলায় স্প্যানিশ জোড়া ফলায় চমক

দ্য ওয়াল ব্যুরো: ইমামি ইস্টবেঙ্গল এবার টেক্কা দিচ্ছে দলগঠনের দিক থেকে। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ভাল তারকাদের সই করিয়ে। শনিবারের বারবেলায় দুই স্প্যানিশ তারকাকে সই করিয়ে লাল হলুদ কর্তারা ভালই চমক দেখালেন। ইমামি গ্রুপের তরফে দুপুরে

ইস্টবেঙ্গলে জেভিয়ার ও ক্রেসপো, শনিবারের বারবেলায় স্প্যানিশ জোড়া ফলায় চমক

শেষ আপডেট: 17 June 2023 08:51

দ্য ওয়াল ব্যুরো: ইমামি ইস্টবেঙ্গল এবার টেক্কা দিচ্ছে দলগঠনের দিক থেকে। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ভাল তারকাদের সই করিয়ে। শনিবারের বারবেলায় দুই স্প্যানিশ তারকাকে সই করিয়ে লাল হলুদ কর্তারা ভালই চমক দেখালেন।

ইমামি গ্রুপের তরফে দুপুরে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে, তাতে দেখা গিয়েছে ওই দুই ফুটবলারের নাম হল, জেভিয়ার সিভিরিও এবং সল ক্রেসপো। ইমামির কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, গতবার আইএসএলে সেরা আক্রমণাত্মক ছিল সিভিরিও। ওকে আমরা নিতে পেরে খুশি। তরুণ এই স্প্যানিশ ফুটবলার দলে আসায় শক্তি বাড়ল সন্দেহ নেই। জেভিয়ার গোলটাও ভাল চেনে।

পাশাপাশি ক্রেসপো ছিলেন গতবার ওড়িশা এফসি-তে, তিনি মিডফিল্ডার। পুরো দলকে পরিচালনা করার ক্ষমতা রাখেন মাঝমাঠে থেকে। সিভিরিও গতবার ছিলেন হায়দরাবাদ এফসি-তে। তিনি দক্ষিণী দলটিকে প্রথম আইএসএল খেতাব জিততে সহায়তা করেছিলেন।

লাল হলুদ কর্তাদের নজর ছিল দুই ফুটবলারের ওপর। ২৫ বছরের এই স্প্যানিশ লা পালমাস অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। তিনি গতবার গোল করেছেন মোট ১২টি।

লাল হলুদ শিবিরে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত দুই নামী ফুটবলারই। লিখিত বিবৃতিতে বলেছেন, ইস্টবেঙ্গলের মতো বড় দলে যোগ দিতে পেরে ভাল লাগছে। আমি গোল করে, দলকে জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। দলের কোচ কার্লোসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁর কৌশলে আমি নিজের সেরাটা দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালাব।

ক্রেসপোও বলেছেন, ইস্টবেঙ্গলকে সাফল্যের পথে ফেরানোর জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার। আমিও মাঝমাঠে থেকে পুরো দলকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।


```