Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

East Bengal: ম্যান ইউ নয়, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ইমামি! মমতার উদ্যোগে ফের আইএসএলে লাল-হলুদ

দ্য ওয়াল ব্যুরো: আজ লাল-হলুদ সমর্থকদের আনন্দের দিন। যাবতীয় আশঙ্কা দূর করে ইস্টবেঙ্গলের (East Bengal) আবার আইএসএল (ISL) খেলা নিশ্চিত হয়ে গেল। কেটে গেল আশঙ্কার মেঘ।  এবারে বিনিয়োগকারী হিসেবে এগিয়ে এল কলকাতার প্রসিদ্ধ ব্যবসায়ী গোষ্ঠী ইম

East Bengal: ম্যান ইউ নয়, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ইমামি! মমতার উদ্যোগে ফের আইএসএলে লাল-হলুদ

শেষ আপডেট: 25 May 2022 13:33

দ্য ওয়াল ব্যুরো: আজ লাল-হলুদ সমর্থকদের আনন্দের দিন। যাবতীয় আশঙ্কা দূর করে ইস্টবেঙ্গলের (East Bengal) আবার আইএসএল (ISL) খেলা নিশ্চিত হয়ে গেল। কেটে গেল আশঙ্কার মেঘ।  এবারে বিনিয়োগকারী হিসেবে এগিয়ে এল কলকাতার প্রসিদ্ধ ব্যবসায়ী গোষ্ঠী ইমামি গ্রুপ (Emami Group)। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামি গোষ্ঠীর গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

East Bengal

দু'বছর আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাঙ্গুর গোষ্ঠী (Bangur Group) ইস্টবেঙ্গলে (East Bengal) বিনিয়োগ করতে এগিয়ে এসেছিল। তাদের শ্রী সিমেন্ট ব্র্যান্ডের হাত ধরেই আইএস‌এলে খেলে ইস্টবেঙ্গল। গতবছর আইএসএলের আগে ইস্টবেঙ্গল থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিল বাঙ্গুররা। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মেটে। কিন্তু চলতি বছরের আইএসএল শেষে বাঙ্গুরদের সংস্থা শ্রী সিমেন্ট সরে গেলে লাল-হলুদের আইএসএল খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে ফের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যাবতীয় আশঙ্কা দূর হয়ে ইস্টবেঙ্গলের আইএস‌এল খেলার বিষয়টি নিশ্চিত হয়ে গেল।

বিরাট জ্বরে ইডেন, নায়কের ফর্মে ফেরার আশায় বিভোর কল্লোলিনী

উল্লেখ্য ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামি গোষ্ঠীর গাঁটছাড়া নতুন ঘটনা নয়। ইস্টবেঙ্গলের প্রথম স্পন্সর হিসেবে এগিয়ে এসেছিল ইয়ামি গোষ্ঠী‌ই। ১৯৯৬ সালে প্রথমবারের জন্য ইমামি গোষ্ঠীর নাম লেখা জার্সি পরে ময়দানে নেমেছিল লাল-হলুদ শিবির। যদিও গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের বিনিয়োগ করবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে আশার কথা শুনিয়েছিলে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। তবে এদিন কিছুটা হঠাৎ করেই ইমামি গোষ্ঠীর বিনিয়োগের কথা ঘোষণা হল।

তবে কোন শর্তে ইস্টবেঙ্গল ও সঙ্গে ইমামি গোষ্ঠী গাঁটছড়া বাঁধল তার স্পষ্ট নয়। সূত্রের খবর স্পন্সর নয়, বিনিয়োগকারী হিসেবেই এগিয়ে এসেছে ইমামিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএলের সাফল্য কামনা করে বলেন, "ইস্টবেঙ্গল ও ইমামি দু'জনেরই নামের শুরু 'ই' দিয়ে, তাই এবার ডবল সাকসেস দেখা যাবে"।

তিন ছক্কায় ম্যাচ জেতানো মিলারই গুজরাতের ‘আলাদিন’

ইস্টবেঙ্গলের তরফ থেকে শীর্ষকর্তা দেবব্রত বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি মুখ্যমন্ত্রী অবদানের কথা উল্লেখ করেন। ইমামি গোষ্ঠীর পক্ষ থেকে ডিরেক্টর আদিত্য আগারওয়াল মুখ্যমন্ত্রী ও ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানান।


```