
শেষ আপডেট: 17 July 2023 12:49
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে বড় জয় ইস্টবেঙ্গলের (East Bengal)। তারা নৈহাটি স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশকে (WB Police) ৪-২ গোলে হারিয়েছে। খেলায় প্রথম গোলটি লাল হলুদ দল পেয়েছে আত্মঘাতী হিসেবে। তারপরে ম্যাচ যত গড়িয়েছে, ততই সারা মাঠে আধিপত্য বিস্তার করেছে ইস্টবেঙ্গল।
এই ম্যাচে বহু বদল এনেছিলেন কোচ বিনো জর্জ। ডুরান্ডের আগে পুরো দলকে সেট করে নিতে চান কোচ। সেই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সুযোগ দিচ্ছেন তিনি।
লাল হলুদের হয়ে ম্যাচে বাকি তিনটি গোল দেন সার্থক গোলুই (২৫ মিনিট), দীপ সাহা (পেনাল্টি) ও অভিষেক কুঞ্জুম (৭৮ মিনিট)। পুলিশের হয়ে গোল দেন সুব্রত বিশ্বাস ও রাজীব দত্ত।
খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গল দুটি গোল করলেও ঝাঁঝ ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে লাল হলুদের আক্রমণের বহর বাড়ে।
বিরতির আগেই পেনাল্টি থেকে পুলিশের সুব্রত বিশ্বাস ১-২ করেছিলেন। আর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ঠিক পরেই রাজীব দত্ত ২-২ সমতা ফেরান। তার মধ্যে ম্যাচের ৬৮ মিনিটে দীপ সাহা গোল করে দলকে এগিয়ে দেন। সেইসময় পুলিশ দলটিকে জবুথবু লেগেছে। তাদের ডিফেন্সের অনেক সমস্যা ধরা পড়েছে। ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক কুঞ্জুম ৪-২ করেন।
এই ম্যাচে লাল হলুদ দলে পাঁচটি পরিবর্তন করেন কোচ। আদিত্য, অতুল, তুহিন, তন্ময় এবং সঞ্জীবের জায়গায় নিশাদ, বুনান্দো, নিরঞ্জন, দীপ এবং আমানকে খেলানো হয়।
ইস্টবেঙ্গল: মহম্মদ নিশাদ, সার্থক গোলুই, নিরঞ্জন মণ্ডল, শুভেন্দু মাণ্ডি, লিজো কে, দীপ সাহা, আমন সিকে, নাসিব রহমান, কুশ ছেত্রী, বুনন্দ সিং, মহম্মদ নিয়াস।
মোদীকে চিঠি সুনীলদের কোচের, ‘এশিয়ান গেমসে ভারতকে খেলার সুযোগ করে দিন’