Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দিলেন মহীতোষ, সুপার সাবের গোলে জয় লাল হলুদের

দ্য ওয়াল ব্যুরো: মাঠে থাকা লাল হলুদ (East Bengal) সমর্থকরা ভাবছিলেন আর বুঝি শেষ রক্ষা হল না। কিন্তু বড় দলের মতো শেষ মুহূর্তে জ্বলে উঠে কাস্টমসের (Calcutta customs) বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করে নিল ইস্টবেঙ্গল। তারা ১-০ গোলে জয় পেয়েছে

ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দিলেন মহীতোষ, সুপার সাবের গোলে জয় লাল হলুদের

শেষ আপডেট: 22 August 2023 12:16

দ্য ওয়াল ব্যুরো: মাঠে থাকা লাল হলুদ (East Bengal) সমর্থকরা ভাবছিলেন আর বুঝি শেষ রক্ষা হল না। কিন্তু বড় দলের মতো শেষ মুহূর্তে জ্বলে উঠে কাস্টমসের (Calcutta customs) বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করে নিল ইস্টবেঙ্গল। তারা ১-০ গোলে জয় পেয়েছে কলকাতা লিগের (kolkata premiere league) খেলায়।

ইস্টবেঙ্গল (East Bengal) কিন্তু আজকে বহুক্ষণই আটকেছিল। ৮৭ মিনিটের মাথায় মহীতোষ রায় গোল করে দলকে জিতিয়েছেন। কিন্তু তার আগে পর্যন্ত দুটি দলই সমান পাল্লায় ফুটবল খেলেছে।

দুটি দলই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। ইস্টবেঙ্গল ১১টি ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। এই জয়ের ফলে লাল হলুদের সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল।

ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে বেঁচে গিয়েছে। রেফারি মোট আট মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন খেলার।
অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে গোল লাইন সেভ করেছেন তুহিন দাস।
কাস্টমস হেরে যেতে পারে, কিন্তু তারা মাঠ ছাড়ল মাথা উঁচু করেই।

ইস্টবেঙ্গলের এই জুনিয়র দলটি ভালই খেলছিল। তারা টানা পাঁচটি ম্যাচ জিতেছে।
দুটি দলই গোলের বেশ কিছু সুযোগ পায়। কিন্তু লাল হলুদ দলের আক্রমণ ভাগের তারকারা হেলায় সেই সুযোগ হারিয়েছেন।

কাস্টমস দলের কোচ লাল হলুদের প্রাক্তন তারকা বিশ্বজিত ভট্টাচার্য, তিনি দলটিকে ভাল তৈরি করেছেন। ডিফেন্সকে শক্তিশালী করে তিনি লাল হলুদ দলকে আটকে দিতে চেয়েছিলেন। সেই কাজে তিনি সফল হতে চাইলেও ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারানো খুব কঠিন।

খেলার একেবারে শেষের দিকে লাল হলুদের হয়ে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মহীতোষ রায়। তিনি কোনাকুনি ভাবে বিপক্ষ বক্সে ঢুকে প্লেসিং করে বল জালে রাখেন। তিনিই দলের মুখে হাসি এনে দিয়েছেন।

আরও পড়ুন: মোহনবাগানের সামনে আজ ‘মিনি বাংলাদেশ ‘ দল, ফাইনাল বলছেন ফার্নান্দো


```