Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী কিনতে চান? দাম ১০০ থেকে ৫০ লাখ টাকা

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপহার হিসাবে পাওয়া বিভিন্ন সামগ্রী আপনি কি নিজের সংগ্রহে রাখতে চান? এমন ইচ্ছাপূরণ মোটেই কঠিন নয়। বরং খুবই সোজা। এরজন্য অনলাইন নিলামের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রীর দফতর।

প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী কিনতে চান? দাম ১০০ থেকে ৫০ লাখ টাকা

শেষ আপডেট: 12 October 2022 11:18

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপহার হিসাবে পাওয়া বিভিন্ন সামগ্রী আপনি কি নিজের সংগ্রহে রাখতে চান? এমন ইচ্ছাপূরণ মোটেই কঠিন নয়। বরং খুবই সোজা। এরজন্য অনলাইন নিলামের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রীর দফতর। নিলামে অংশ নিয়ে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পোর্টালে নাম নথিভুক্ত করা যাবে। pmmementos.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

এই বছর এখনও পর্যন্ত দেশ ও বিদেশ থেকে প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী মোট ১২০০ উপহার পেয়েছেন। সেগুলিরই ই-নিলাম (E-auction) করা হচ্ছে এই দফায়। এই সব উপহার সামগ্রীর সরকারি দাম নির্ধারিত হয়েছে ১০০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ ন্যূনতম দাম ১০০ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। এর উপর নিলাম হবে। সেই বাবদ প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে নমামি গঙ্গে প্রকল্পে।

Narendra Modi

শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। তা হল, মন্ত্রী পরিচয়ে কোনও উপহার সামগ্রী পেয়ে থাকলে সেগুলি সরকারি ভাণ্ডারে জমা করে দিতে হয়। সরকারি কর্তারা সেগুলি থেকে বাছাই করা সামগ্রী রেখে দেন স্মারক হিসাবে। অর্থাৎ যেগুলি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মনে হবে, সেগুলি বিক্রি করা হয় না। বাকিগুলি, বিশেষ করে যেগুলির সঙ্গে স্রেফ আনুষ্ঠানিকতা যুক্ত, সেগুলি বিক্রি করে দেওয়া হয়।

বলাই বাহুল্য, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর পাওয়া উপহারের সংখ্যা বাকিদের তুলনায় অনেক বেশি। সরকারি নিয়মে বলা আছে, সংশ্লিষ্ট মন্ত্রী একেবারে ব্যক্তিগতভাবে কোনও উপহার সামগ্রী নিজের কাছে রাখতে চাইলে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিতে পারেন। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ নিয়ম করে পছন্দের উপহার ন্যায্য মূল্য দিয়ে কিনে নিতেন। তাঁর বক্তব্য ছিল, উপহারের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে।

এবার প্রধানমন্ত্রীর পাওয়া যে ১২০০ উপহার সামগ্রী নিলাম করা হচ্ছে তার মধ্যে কী কী আছে?

অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ চলছে। এ বছর মার্চে বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। দুটি মন্দিরেরই মডেল উপহার সামগ্রীর মধ্যে আছে। রয়েছে নামী খেলোয়াড়দের অটোগ্রাফ-সহ জার্সি। আছে করোনা মহামারী এবং টিকাদানের উপর একটি মধুবনী পেইন্টিং, চেন্নাই দাবা অলিম্পিয়াডে প্রধানমন্ত্রীকে দেওয়া একটি দাবা সেট। তালিকায় আছে জন্মদিনে প্রধানমন্ত্রীর পাওয়া একাধিক পাগড়ি, জ্যাকেট, পেইন্টিং, গদা এবং সর্দার প্যাটেলের একটি ধাতব মূর্তি।

Narendra Modi

মোদীর সময়ে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী ই-নিলাম শুরু হয় ২০১৮ সাল থেকে। সেবার ১৯০০ উপহার নিলাম করা হয়। ২০১৯-এ নিলাম করা হয় ২৭৭২টি। করোনার জন্য ২০২০ -তে নিলাম হয়নি। গত বছর নিলাম হয়েছিল ২১০০ উপহার সামগ্রীর।

গত বছর প্রধানমন্ত্রীর প্রাপ্ত উপহারের নিলামে সবচেয়ে বেশি দাম ছিল অলিম্পিক স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার জ্যাভলিনের। তাঁর জ্যাভলিনটি দেড় কোটি টাকায় নিলাম হয়। গত বছর, তিন দফা নিলামে ১৬ কোটি টাকারও বেশি আয় হয়েছিল। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও উপহার সামগ্রী সরকারি দফতরে জমা করতেন।

বাপ-বেটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটই প্রায় ১০ কোটি টাকা, রইল হিসাব


```