Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশেষ অধিকার কখনও প্রটোকল হতে পারে না: ডিওয়াই চন্দ্রচূড়

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud says judge special facilities are not privilege) সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারকদের বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে। বিচারকরা পদমর্যাদার খাতিরে ট্রেন যাত্রা সহ একাধি

বিশেষ অধিকার কখনও প্রটোকল হতে পারে না: ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 21 July 2023 06:40

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud says judge special facilities are not privilege) সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারকদের বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে। বিচারকরা পদমর্যাদার খাতিরে ট্রেন যাত্রা সহ একাধিক ক্ষেত্রে যাতায়াতের সময়ে অনেক রকমের সুবিধা পান। তবে সেই সুবিধাগুলি কখনওই বিচারকদের অধিকার হতে পারে না, মন্তব্য বিচারপতি চন্দ্রচূড়ের।

সম্প্রতি এক বিচারক দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়ে খাবার সংক্রান্ত কিছু অসুবিধার সম্মুখীন হন। সেই বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত দাবি করার জন্য তিনি আদালতের রেজিস্টারকে আবেদন জানান।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই প্রসঙ্গে মন্তব্য করেন, প্রটোকল বা বিশেষ সুবিধাগুলি বিচারকদের পদমর্যাদার প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত করা হয় (DY Chandrachud says judge special facilities are not privilege)।

কিন্তু সেগুলি যেন বিচারকরা তাঁদের প্রাপ্য না ভেবে বসেন। তাঁরা যদি নিজেদের ক্ষমতা বা কর্তৃত্ব এমন ভাবে প্রকাশ করেন যাতে সাধারণ নাগরিকদের থেকে তাঁদের আলাদা মনে হয়, তাহলে বিচারবিভাগের প্রতি সাধারণ মানুষ শ্রদ্ধা বা আস্থা হারাবেন।

বিচারকদের এমন আচরণের ফলে বিচারব্যবস্থাই সমালোচিত হতে পারে বলে মনে করেন প্রধান বিচারপতি। পাশাপাশি, বিচারকদের ব্যবহার বিধি নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন, দরকারে তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, বলে মন্তব্য করে প্রধান বিচারপতি তার নোটে লেখেন, রেলওয়ের কর্মীদের শৃঙ্খলারক্ষা করার বিষয়ে হাইকোর্টের কোনও এক্তিয়ার নেই। বস্তুত কড়া ভাষায় এক শ্রেনীর বিচারকদের তুলোধনা করেন ডিওয়াই চন্দ্রচূড়।

মোদী পদবিধারীদের মানহানি: রাহুলের আর্জি শুক্রবার শুনবে সুপ্রিম কোর্ট


```