Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের ৯০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি! বন্যা পরিস্থিতির আশঙ্কা বাংলায় 

ফের ৯০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি! বন্যা পরিস্থিতির আশঙ্কা বাংলায় 

শেষ আপডেট: 3 October 2023 19:58

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে সোমবারের পর মঙ্গলবার ফের মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ল ডিভিসি । দুটি জলাধার মিলিয়ে মোট ৯০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর তাতেই নবান্নের প্রশাসনিক আধিকারিকদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। তাই আগেভাগেই মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে।

ডিভিসি সূত্র খবর, একদিকে যেমন দামোদর উপত্যকা এলাকায় গত দু'দিন ধরে বেশি বৃষ্টি হওয়ায় সেই জল মাইথন জলাধারে এসে জমা হয়েছে, অন্যদিকে তেমনই ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়ায়, সেই জল পাঞ্চেত জলাধারে এসে জমা হয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধারের জল বিপদসীমার উপরে চলে আসার কারণেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ১ লাখ কিউসেক জল ছাড়া হয়েছিল। মঙ্গলবার ১০ হাজার কিউসেক কম জল ছাড়া হয়েছে। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

পরপর এভাবে জল ছাড়ায় প্রমাদ গুনছে নবান্ন। জানা গেছে, মোট ১২৫৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে বাঁকুড়ার দামোদর নদীর তীরে সোনামুখী ব্লক থেকেই ৯৭০ জনকে সরানো হচ্ছে। পুরুলিয়া ও বাঁকুড়া মিলিয়ে মোট ৩৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ১৪, ৪৬৭টি ত্রিপল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার কোচবিহার, দুই মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, কালিম্পং, পুরুলিয়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জল জমার খবর মিলেছে। শুধু তাই নয়, বাজ পড়ে পূর্ব মেদিনীপুরের একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম বাসুদেব সান্ত্রা, বয়স ৬০ বছর। 

বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জেরে ডিভিসি-র জল ছাড়ার ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিবছরই এই ঘটনার সাক্ষী থাকেন রাজ্যবাসী। এই কারণেই বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বলেও অভিযোগ ওঠে। এই নিয়ে রাজ্যের সঙ্গে ডিভিসির মধ্যে মতানৈক্য দেখা যায়। এই বছরও জল ছাড়া  শুরু করল ডিভিসি। বৃষ্টি এভাবে চলতে থাকলে আগামীদিনে আরও জল ছাড়তে পারে ডিভিসি। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকছেই।


```