Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলের দাম আড়াই টাকা কমালো কেন্দ্র, আরও আড়াই টাকা কমাতে বলল রাজ্যগুলিকে

দ্য ওয়াল ব্যুরো: তিন রাজ্যে ভোটের আগে তেলের দামে বড় করছাড় দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে আড়াই টাকা করে কমানো হয়েছে তেলের দাম। রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে তারা যেন ভ্যাট কমিয়ে আরও আড়াই টাকা কমায়। তা হলে মোট পাঁচ টাকা কমবে তেলের দাম,

তেলের দাম আড়াই টাকা কমালো কেন্দ্র, আরও আড়াই টাকা কমাতে বলল রাজ্যগুলিকে

শেষ আপডেট: 4 October 2018 10:13

দ্য ওয়াল ব্যুরো: তিন রাজ্যে ভোটের আগে তেলের দামে বড় করছাড় দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে আড়াই টাকা করে কমানো হয়েছে তেলের দাম। রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে তারা যেন ভ্যাট কমিয়ে আরও আড়াই টাকা কমায়। তা হলে মোট পাঁচ টাকা কমবে তেলের দাম, যা সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও স্বস্তি আনবে। অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, পেট্রল ও ডিজেলের লিটার পিছু দেড় টাকা করে কর ছাড় দেওয়া হচ্ছে। তেল বিপণন সংস্থাগুলি থেকে সরকার যে চার্জ নেয়, সেখানে ছাড় দেওয়া হচ্ছে এক টাকা। সব মিলিয়ে ছাড় দেওয়া হচ্ছে আড়াই টাকা। এই সিদ্ধান্ত কার্যকরী হবে বৃহস্পতিবার থেকে। বাংলা ইতিমধ্যে এক টাকা কমিয়েছে তেলের দাম। অরুণ জেটলির ঘোষণার পরেই ভ্যাট কমিয়ে তেলের দাম আড়াই টাকা কমিয়ে দিয়েছে গুজরাত। এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৮৫ ডলার। ভারতে যত তেল লাগে তার ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ভারত বিশ্বে তৃতীয় সর্বাধিক তেল আমদানিকারী দেশ। বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে চলার সঙ্গে সঙ্গতি রেখে দেশে কমছে টাকার দাম। তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। অনেকে ভাবছেন, এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতে পারে। তাই তাঁরা শেয়ারে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। সরকারের ধারণা, অর্থনীতির এই টালমাটাল ভাব কাটাতে সাহায্য করবে তেলের দামে করছাড়।

```