Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দ্যুতি চাঁদের আবারও কলঙ্ক, চার বছরের জন্য নির্বাসিত বিতর্কিত অ্যাথলিট

দ্য ওয়াল ব্যুরো: ফের বড় বিতর্কে জড়িয়ে গেলেন ভারতের নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ (Dutee Chand)।ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন চার বছরের জন্য (banned for four years)। ২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ পি-তে

দ্যুতি চাঁদের আবারও কলঙ্ক,  চার বছরের জন্য নির্বাসিত বিতর্কিত অ্যাথলিট

শেষ আপডেট: 18 August 2023 10:21

দ্য ওয়াল ব্যুরো: ফের বড় বিতর্কে জড়িয়ে গেলেন ভারতের নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ (Dutee Chand)।ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন চার বছরের জন্য (banned for four years)।

২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ পি-তে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নেন তিনি। যেটি এখনও পর্যন্ত জাতীয় রেকর্ড হিসেবে গণ্য হয়ে আসছে। সেই নজিরও কেড়ে নেওয়া হবে।

এই নির্বাসনের মেয়াদ শুরু হচ্ছে চলতি বছর ৩ জানুয়ারি থেকে।আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে।

২০২২ সালের ৫ ডিসেম্বর যে নমূনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই নিষিদ্ধ ওষুধ (unauthorised drugs) অনুমোদিত সীমার অধিক মাত্রায় পাওয়া গিয়েছে।। ফলে সেদিনের পর থেকে যে যে সাফল্য পেয়েছেন দ্যুতি (Dutee Chand), যা পদক জিতেছেন, কোনও কিছুই আর বিবেচ্য হবে না।

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২.১ ও ২.২ বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে। অ্যাপিল জানানোর জন্য হাতে ২১ দিন সময় রয়েছে দ্যুতির।

দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি। ভুবনেশ্বরে নাডার ডোপিং কন্ট্রোলের অফিসাররা দ্যুতির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে ২ বার করে।

তাঁর প্রথম নমুনায় অ্যানাবলিক এজেন্ট অ্যান্ডারিন, অস্টারিন এবং লিগ্যান্ড্রোলের উপস্থিতি ছিল। দ্বিতীয় নমুনায় অ্যান্ডারিন এবং অস্টারিনের চিহ্ন মিলেছে। তাই তাঁকে দীর্ঘমেয়াদি নির্বাসন দেওয়া হল।

আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে বাংলার কোচ নির্বাচন, এবার হবে ক্রিকেট বোর্ডের কায়দায়


```