Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

দুর্গাপুরে যোগীর সভা ফেরৎ বাসে এলোপাথাড়ি ইটবৃষ্টির অভিযোগ! আক্রান্ত একাধিক

মঙ্গলবার এ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। অভিযোগ, আসানসোলে যোগীর সভা সেরে ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন বিজেপি কর্মীরা।

দুর্গাপুরে যোগীর সভা ফেরৎ বাসে এলোপাথাড়ি ইটবৃষ্টির অভিযোগ! আক্রান্ত একাধিক

শেষ আপডেট: 30 April 2024 23:22

দ্য ওয়াল ব্য়ুরো: মঙ্গলবার এ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। অভিযোগ, আসানসোলে যোগীর সভা সেরে ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন বিজেপি কর্মীরা।

মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে। ইটবৃষ্টিতে বিজেপির একাধিক কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। 

ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সরব হয়েছেন বাপ্পা। তাঁর কথায়, "তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। পরাজয় নিশ্চিত বুঝে তাই যোগীর সভা ফেরৎ বাসে হামলা চালানো হল।"

এবিষয়ে কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপির দাবি, এদিন দুর্গাপুরের জেমুয়া গ্রাম থেকে একটি মিনিবাসে প্রায় ৩০ জন বিজেপি কর্মী অন্ডালের খান্দরাতে গিয়েছিলেন যোগীর জনসভায়। ফেরার পথে দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে বাস লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিজেপি কর্মীদের অভিযোগ, হামলাকারীদের মুখে সাদা কাপড়ে বাঁধা ছিল। তারা বাস লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি করে। ঘটনায় জখম বিজেপির ৩ নং মণ্ডলের সাধারন সম্পাদক শ্রীদাম মণ্ডল-সহ কয়েকজন।  প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। বাড়তে থাকে উত্তেজনা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


```