Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমস্টারডামের পুজোর থিম চন্দ্রযান-৩, মণ্ডপে ভারতের গৌরবগাথা তুলে ধরার প্রস্তুতি তুঙ্গে

আমস্টারডামের পুজোর থিম চন্দ্রযান-৩, মণ্ডপে ভারতের গৌরবগাথা তুলে ধরার প্রস্তুতি তুঙ্গে

শেষ আপডেট: 16 October 2023 16:22

দ্য ওয়াল ব্যুরো: আকাশে শরতের মেঘ। উৎসবে মাতলেন সুদূর নেদারল্যান্ডসের বাঙালিরাও। সেখানকার পুজোর থিমে এবার ভারতের গৌরবগাথা। চন্দ্রযান ৩ এর সাফল্য তুলে ধরা হচ্ছে আমস্টারডামের আনন্দধারার পুজোয়।

নেদারল্যান্ডস এর আমস্টারডামেও এখন শরৎয়ের আকাশ। গোটা বাংলায় যেমন চলছে পুজোর প্রস্তুতি, তেমনি আমস্টারডামের আনন্দধারাও ব্যস্ত হয়ে উঠেছে৷ সাত বছর ধরে পুজো করছে আনন্দধারা। এবার তাদের থিম ভারতের চন্দ্রজয়। চন্দ্রযান ও বিক্রম ল্যান্ডার তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপে। ২০২১ সালে পুজোর থিম ছিল 'মধ্যযুগীয় দুর্গ'। ২০২২ সালের থিম 'হাওড়া ব্রিজ'। এই দুইয়ের বিস্ময়কেও এবাবের চন্দ্রযান ছাপিয়ে যাবে বলেই মনে করছেন মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা গৌরব মুখার্জী এবং সোমিয়া লস্কর।

 

গৌরব বলেন, “পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদে যান পাঠিয়েছে। প্রথম দেশ হিসাবে চা়ঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের বিক্রম। সেই গৌরব আমাদের সমস্ত ভারতবাসীর। তাই আমরা যেখানেই থাকি না কেন সেই গৌরবগাথা গেয়ে যাব। এবার পুজোতেও তাই  চন্দ্র জয়কেই থিম করা হয়েছে। পুজোর সঙ্গে যুক্ত সকলেই খুব উৎসাহী। সবার সাহায্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।”

পঞ্জিকা মেনে পুজো করে নেদারল্যান্ডসের প্রবাসী ভারতীয় বিশেষত বাঙালিদের সংগঠন আনন্দধারা। নিয়ম মেনে পুজো, দেবীর ভোগ, তারপর ভরপুর পেটপুজো। ঘর থেকে দূরে পুজোর দিনগুলি পরবাসেও ভরে ওঠে একইরকমভাবে। উদ্যোক্তারা জানালেন, পুজোর দিনগুলিতে রান্নাবান্নার জন্য কলকাতা থেকে সেফও নিয়ে আসা হয়। নেদারল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের মাঠে হয় পুজোর আয়োজন।

বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গান বাজনা হয় প্রতিবছর। এবার এখানে অনুষ্ঠান করবেন বাংলার সংগীত শিল্পী অনুপম রায়। যাদবপুরে অনুপমের সহপাঠী বীতিহোত্র চ্যাটার্জি আনন্দধারার পুজোর পুরোহিত। নিয়মনিষ্ঠায় কোনও ফাঁক যাতে না থাকে সেদিকে তাঁর সতর্ক নজর। পুজোর দিনগুলির জন্য অপেক্ষা শুরু হয়ে গেছে আমস্টারডামের ভারতীয়দের।


```