Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একাধিক রুটে স্পেশ্যাল ট্রেন! পুজোয় এবার ঘুরতে যাওয়া আরও সহজ

এবারও পুজোয় স্পেশ্যাল ট্রেন ঘোষণা করল রেল।

একাধিক রুটে স্পেশ্যাল ট্রেন! পুজোয় এবার ঘুরতে যাওয়া আরও সহজ

স্পেশ্যাল ট্রেন ঘোষণা পুজোয়

শেষ আপডেট: 8 August 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। আর তার আগে প্রতিবারের মতো এবারও পুজোয় স্পেশ্যাল ট্রেন ঘোষণা করল রেল। একাধিক ভিন্ন রুটে পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার এই নিয়ে ঘোষণা করেছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। 

পুজোর সময়ে বহু মানুষ নানা জায়গায় ঘুরতে যান। ওই সময়টায় লম্বা ছুটি পাওয়া যায় বলে ঘুরতে যাওয়ার হিড়িক বাড়ে। তাই স্বাভাবিকভাবে খুব অল্প সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। অনলাইন হোক বা অফলাইন, টিকিটের চাহিদা যেন মেটানো যায় না। তবে এবার সাধারণ মানুষের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ। আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি ভিন্ন রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। 

পুজো স্পেশ্যাল ট্রেনের তালিকা দেওয়া হল:

০৩৪১৭ মালদা টাউন - উদনা জংশন (প্রতি রবিবার, মোট ৮ ট্রিপ)

০৩৪১৮ উদনা জংশন - মালদা টাউন (প্রতি মঙ্গলবার, মোট ৮ ট্রিপ)

০৩০০৭ হাওড়া - খাতিপুরা (প্রতি রবিবার, মোট ৮ ট্রিপ)

০৩০০৮ খাতিপুরা - হাওড়া (প্রতি মঙ্গলবার, মোট ৮ ট্রিপ)

০৩৫০৯ আসানসোল - খাতিপুরা (প্রতি মঙ্গলবার, মোট ৯ ট্রিপ)

০৩৫১০ খাতিপুরা - আসানসোল (প্রতি বুধবার, মোট ৯ ট্রিপ)

০৩১৩১ শিয়ালদহ - গোরখপুর (প্রতি শনিবার ও সোমবার, মোট ১৭ ট্রিপ)

০৩১৩২ গোরখপুর - শিয়ালদহ (প্রতি রবিবার ও মঙ্গলবার, মোট ১৭ ট্রিপ)

০৩০৪৩ হাওড়া - রক্সউল জংশন (প্রতি শনিবার, মোট ৯ ট্রিপ)

০৩০৪৪ রক্সউল জংশন - হাওড়া     (প্রতি রবিবার, মোট ৯ ট্রিপ)

০৩০৪৫ হাওড়া - রক্সাউল জংশন (প্রতি সোমবার, মোট ৮ ট্রিপ)

০৩০৪৬ রক্সউল জংশন - হাওড়া     (প্রতি মঙ্গলবার, মোট ৮ ট্রিপ)

০৩১০৯ শিয়ালদহ -  ভাদোদরা জংশন (প্রতি মঙ্গলবার, মোট ৯ ট্রিপ)

০৩১১০ ভাদোদরা জংশন - শিয়ালদহ (প্রতি বৃহস্পতিবার, মোট ৯ ট্রিপ)

০৩৫৭৫ আসানসোল - আনন্দবিহার টার্মিনাল (প্রতি শুক্রবার, মোট ৯ ট্রিপ)

০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল - আসানসোল (প্রতি শনিবার, মোট ৯ ট্রিপ)

০৩৪৩৫ মালদা টাউন - আনন্দবিহার টার্মিনাল (প্রতি সোমবার, মোট ৮ ট্রিপ)

০৩৪৩৬ আনন্দবিহার টার্মিনাল - মালদা টাউন (প্রতি মঙ্গলবার, মোট ৮ ট্রিপ)


```