
শেষ আপডেট: 30 September 2022 13:09
দ্য ওয়াল ব্যুরো: ‘যার হাত ধরে ঠাকুর দেখতাম, তাঁকে হাত ধরে ঠাকুর দেখানোর দিন।’ এই ভাবনাতেই অভিনব উদ্যোগ নিল জনপ্রিয় নির্মাণ সংস্থা। পুজোয় প্রবীণ নাগরিকদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করল রিয়েল এস্টেট সংস্থা ‘রিয়েলটেক।’ কলকাতার মোট ১ হাজার প্রবীণ নাগরিককে ঘুরিয়ে মণ্ডপ ও প্রতিমা দেখানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। আজ, পঞ্চমী থেকেই শুরু হয়ে গেছে পুজো পরিক্রমা (Durga Puja 2022)।

এদিন আর্মহার্স্ট স্ট্রিটে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোগটির উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন বহু প্রবীণ বাসিন্দা অনুষ্ঠানে আসেন। তাঁদের বিশেষ টুপি ও ব্যাচ দেওয়া হয়। কলকাতার একাধিক নামী প্যান্ডেল ও প্রতিমা ঘুরিয়ে (Durga Puja 2022) দেখাবেন সংস্থার তরফে স্বেচ্ছেসেবীরা। যারা খুব একটা চলা ফেরা করতে পারেন না, কিন্তু পুজো দেখার ইচ্ছে আছে তাঁদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। হাত ধরে যত্ন করে ঠাকুর দেখানো হবে।

সংস্থাটির তরফে এ হেন ব্যবস্থাপনায় খুশি প্রবীণ দর্শনার্থীরাও। বিশেষত প্রবীণদের কাছে এই ব্যবস্থা বেশ আরামদায়ক। সংস্থার উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

ঢেলে বৃষ্টি সপ্তমী-অষ্টমীতে, পুজোয় আবহাওয়া কেমন থাকবে জানাল হাওয়া অফিস