
শেষ আপডেট: 29 September 2022 11:40
দ্য ওয়াল ব্যুরো: পুজোর সময় কলকাতায় পণ্যবাহী যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হয় সাধারণত তৃতীয়া থেকে। কিন্তু এবছর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ষষ্ঠী, অর্থাৎ শনিবার থেকে। শুক্রবার, পঞ্চমীতে (Durga Puja 2022) সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও পণ্যবাহী ট্রাক শহরে ঢুকতে পারবে না। মালবাহী যান চলাচলের জন্য বরাদ্দ সময় একদন কমিয়ে দেওয়া হবে।
রবিবার সপ্তমীতে ভোর ৩টে থেকে পাঁচঘণ্টার জন্য পণ্যবাহী যান চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সকাল ৭টার মধ্যে পণ্যবাহী যানবাহনকে সরে যেতে হবে। তবে এই তালিকার বাইরে রয়েছে দুধ, মাছ, শাকসবজি ও ফলের মতো পচনশীল জিনিসের গাড়ি। পণ্যবাহী গাড়ির পাশাপাশি, কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় সব ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকছে। আজ, বৃহস্পতিবার বিকেল থেকে দশমী, অর্থাৎ ৫টি পর্যন্ত বিভিন্ন রাস্তায় গাড়ি চলবে না।
মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটের ট্রাক অপারেটররা আগেই একটি বৈঠক করে সব ট্রাকচালকদের বিষয়টি বিস্তারিত জানিয়ে দিয়েছেন। কেউ যাতে রাস্তায় আটকে না পড়ে, সেজন্য সতর্ক করা হয়েছে। আসানসোল বা খড়গপুর থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকদের শহরের পরিস্থিতি ও চলাচলের সময় নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, কলকাতায় প্রতিদিন প্রায় ২০ হাজার পণ্যবাহী ট্রাক আসে। পুজোর সময় তা দাঁড়ায় ৫ হাজারেরও কম। তবে ব্যবসায়ীরা আগাম প্রস্তুত থাকায়, কোনও পণ্য নিয়ে সমস্যা হবে না বলে জানা গেছে।
পুজোর মধ্যেও রাস্তার আন্দোলনে উত্তীর্ণরা, প্রতিশ্রুতি ভেসে যায় উৎসবের শহরে