
শেষ আপডেট: 31 July 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বৃহস্পতিবার এই শতাব্দীপ্রাচীন মেগা টুর্নামেন্টের উদ্বোধন হবে যুবভারতীতে। মোট সাতটি শহরে হবে ডুরান্ড। কলকাতা পর্বে প্রথম ম্যাচে নামছে মোহনবাগান (Mohun Bagan), তাদের প্রথম দিনের প্রতিপক্ষ বাংলাদেশের আর্মি দল।
৩ আগস্ট ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা নাগাদ। সূচনা পর্বে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি ছাড়াও অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে ও সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা।
কলকাতা ফোর্ট উইলিয়ামের পক্ষ থেকে বলা হয়েছে, বিকাল পাঁচটা থেকে আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা মার্শাল আর্ট প্রদশর্নসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। তারপর দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সারবেন মুখ্যমন্ত্রী।
কলকাতার দু’প্রধানে ডুরান্ডের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। সকাল ১১টা থেকে সন্ধে ৬-টা পর্যন্ত কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। ম্যাচের দিন পাওয়া যাবে ১১-৩টা পর্যন্ত।
মহামেডান লিগেই পূর্ণশক্তির দল নিয়েই খেলছে। তারা ডুরান্ড কাপেও তাই খেলবে। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও পুরো দল খেলাবে বলে জানিয়েছে। কামিন্স, সাদিকুদের খেলাবেন কোচ জুয়ান ফার্নান্দো। এএফসি কাপের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ধরা হচ্ছে এই মেগা আসরকে।
টেনিসে জকোভিচ যুগের অবসানের পদধ্বনি! জল্পনা জাগিয়ে দিলেন জোকারের বাবাই