Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডুরান্ড কোয়ার্টারের সূচি প্রকাশ, ইস্টবেঙ্গল-মোহনবাগান কবে মাঠে নামছে

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand cup) গ্রুপ লিগের খেলা শেষ হতেই কোয়ার্টার ফাইনালের (Quarter Final) সূচি ঘোষণা করে দিল ডুরান্ড কমিটি। দুটো গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। প্রথম গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, গোকুলাম কেরালা, নর্থইস্

ডুরান্ড কোয়ার্টারের সূচি প্রকাশ, ইস্টবেঙ্গল-মোহনবাগান কবে মাঠে নামছে

শেষ আপডেট: 22 August 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand cup) গ্রুপ লিগের খেলা শেষ হতেই কোয়ার্টার ফাইনালের (Quarter Final) সূচি ঘোষণা করে দিল ডুরান্ড কমিটি। দুটো গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। প্রথম গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, গোকুলাম কেরালা, নর্থইস্ট ইউনাইটেড, ইন্ডিয়ান আর্মি। দ্বিতীয় গ্রুপে আছে, মোহনবাগান সুপার জায়ান্টস, মুম্বই সিটি এফসি, এফসি গোয়া, চেন্নাইয়ান এফসি।

আগামী ২৪ অগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার রাউন্ডের খেলা। (Durand cup)

সেদিন গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি একে অপরের মুখোমুখি হবে। শুক্রবার, ২৫ অগস্ট যুবভারতীতে খেলা হবে ইস্টবেঙ্গল বনাম গোকুলামের। ২৬ অগস্ট আবার গুয়াহাটিতে এফসি গোয়া ও চেন্নাইয়িনের ম্যাচ। আর ২৭ অগস্ট কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ যুবভারতীতে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির।

এবারের ডুরান্ডে প্রথম থেকেই অন্য মেজাজে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলকে। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচ ড্র করলেও পরপর মোহনবাগান ও পাঞ্জাবকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে লাল-হলুদ। অন্য দিকে মোহনবাগান ওই একই গ্রুপ থেকে সেরা দ্বিতীয় দল হিসেবে নক আউটে প্রবেশ করেছে। দু’দলই কোয়ার্টারে একে অপরের মুখোমুখি হতে পারে, এমন জল্পনা শুরু হয়েছিল। তবে শেষ অবধি সেটা হয়নি।

মনে করা হচ্ছে, টুর্নামেন্টের ফাইনালে ফের একটা ডার্বি দেখতে পাওয়া যাবে। তবে তার আগে কলকাতার দুই বড় দলকেই কোয়ার্টার এবং সেমির ম্যাচ জিততে হবে। এদিকে মোহনবাগান এখন একসঙ্গে তিনটি টুর্নামেন্টে খেলছে- কলকাতা লিগ, ডুরান্ড কাপ এবং এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচ। যদিও কলকাতা লিগে মোহনবাগানের জুনিয়র দল খেলছে।

তবে ডুরান্ড এবং এএফসি একসঙ্গে খেলতে গিয়ে খানিকটা হলেও সমস্যায় পড়ছেন দলের কোচ জুয়ান ফেরান্দো। সে কথা স্বীকারও করেছেন তিনি। মঙ্গলবার এএফসি কাপে বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে যুবভারতীতে নামবে সবুজ-মেরুন শিবির। তার আগেই ডুরান্ডের নতুন সূচি হাতে পেয়ে গিয়েছেন জুয়ান। এ বিষয়ে কোচ বলেন, ‘আপাতত আমার মাথায় ঢাকা আবাহনী। মুম্বইকে নিয়ে ভাবছি না। এএফসি কাপের ম্যাচটা জেতাই এখন প্রাথমিক লক্ষ্য। তারপরেই ডুরান্ড কাপ নিয়ে চিন্তাভাবনা করব।’

ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট এনে দিলেন মহীতোষ, শেষ মুহূর্তে গোলের হাসি লাল হলুদে


```